চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ অনুপ্রবেশ ছাড়া অন্য অভিযোগ নেই: আইনজীবী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ পূর্বাহ্ণ ২১, মে ২০১৫
রাজনীতি
A A

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশ ছাড়া আর কোনো অভিযোগ আনার সুযোগ নেই বলে মনে করছেন শিলং এর আইনজীবীরা। পুলিশ তাকে আগে থেকেই খুঁজছিলো জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ভারতের আইনি প্রক্রিয়া শেষ হলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

মেঘালয়ের শিলংয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠে সালাহ উদ্দিনের বিরুদ্ধে। শিলংয়ের আইনজীবীরা বলেছেন, যেহেতু পুলিশের হাতে আটক হওয়ার সময় তার কাছে অবৈধ কিছু পাওয়া যায়নি, তাই রাষ্ট্রপক্ষ তার বিরুদ্ধে শুধু অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগই আনতে পারে।

তবে এ সব আইনি প্রক্রিয়া শুরু হবে সালাহ উদ্দিন আহমেদ শারীরিকভাবে সুস্থ হওয়ার পর। বিএনপি’র এ যুগ্মমহাসচিবকে শিলং এরনেগরিমস হাসপাতালে নেয়ার পর থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

Banglabid

চিকিৎসকরা জানান, তার শারীরিক বিভিন্ন জটিলতা আছে।

সালাহ উদ্দিন আহমেদ-এর আইনজীবী এস.পি. মোহন্তও বলেছেন, এ মুহূর্তে তার সুস্থতার বিষয়টি সব চেয়ে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে মানবাধিকার সংস্থাগুলোর কড়া দৃষ্টি থাকায় পরিবারের পাশাপাশি ভারত সরকারও তার সুস্থতাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

বৃহম্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সালাহ উদ্দিনকে ফিরিয়ে এনে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে। বিগত ৩/৪ মাস অজ্ঞাত স্থানে থেকে তিনি জ্বালাও, পোড়াও আর মানুষ হত্যার উস্কানি দিয়েছেন। এর জন্য পুলিশ তাকে আগে থেকেই খুঁজছিলো।

Reneta

‘সালাহ উদ্দিন বার বার তার অবস্থান পাল্টাচ্ছিলেন যেনো আইন-শৃঙ্খলা বাহিনী তার অবস্থান জানতে না পারে। হঠাৎ করে সবাই জানতে পারেন তিনি ভারতে গ্রেফতার হয়েছেন। সে ভারতে কীভাবে পৌঁছেছেন তা ভারত সরকারই দেখবেন,’ বলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেঘালয়সালাহ উদ্দিন অাহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালকে ১২ কোটি টাকা অনুদান দেবে ব্র্যাক

পরবর্তী

অবৈধ অনুপ্রবেশ ছাড়া অন্য অভিযোগ নেই: আইনজীবী

পরবর্তী

বঙ্গবন্ধুর নেয়া পদক্ষেপ বাস্তবায়ন করছি: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা মনোয়ার আহমদ আর নেই

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT