চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভাবনা নেই রোনালদোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা নেশনস লিগের শিরোপা জেতার পর ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, এটি তার শিরোপার ক্ষুধা আরও বাড়িয়ে দিয়েছে। তাই এখনই অবসর নিয়ে কোনো ভাবনা নেই জুভেন্টাস ফরোয়ার্ডের।

নেশনস লিগের ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ইতিহাসের প্রথম শিরোপা ঘরে তোলে পর্তুগাল। ফাইনালে গোল না পেলেও সেমিফাইনালে দুর্দান্ত হ্যাটট্রিক করে পর্তুগালের শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখেন সিআর সেভেন।

২০১৬ সালের ইউরো কাপ জেতা পর্তুগাল জাতীয় দল প্রতিভাবান তরুণ খেলোয়াড়ে ভরপুর। সেখানে এখনো খেলাটা বেশ উপভোগ করছেন ৩৪ বছর বয়সী রোনালদো। তাই জাতীয় দলকে এখনই বিদায় বলছেন না রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।

Banglabid

পর্তুগালের এক টিভি স্টেশনকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘পর্তুগাল ইউরো ২০১৬ এর মতো গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছে এবং এখন নেশনস লিগ। এটি সহজ কাজ মনে হতে পারে। তবে অনেক কঠিন ছিল। অনেক আত্মত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে এটি অর্জিত হয়েছে। যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে এবং অনুপ্রেরণা পাবো, ততদিন পর্তুগালের প্রতিনিধিত্ব করবো। যখন আমি জাতীয় দলের সঙ্গে থাকি তখন মনে হয় যেন বাড়িতে আছি।’

২০০৪ সালে ক্যারিয়ারের শুরুতে ইউরো কাপের ফাইনালে হারের স্মৃতি রয়েছে রোনালদোর। সেই তরুণ রোনালদো এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিন বছরের ব্যবধানে জিতেছেন দুটি ট্রফি। স্বভাবতই উচ্ছ্বসিত সিআর সেভেন।

‘আমি ১৬ বছর ধরে জাতীয় দলের সঙ্গে আছি। ১৮ বছর বয়সে যেমন উদ্দীপনা পেতাম এখনো ঠিক তেমনটা পাই। ভালো পারফরম্যান্স দিয়ে এই উদ্দীপনা ধরে রাখতে চাই, গোল করতে চাই এবং পর্তুগালকে শিরোপা জিততে সাহায্য করতে চাই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তামিম চান না সেই ‘দুঃস্বপ্নে’ তাকে বা পরিবারকে ফিরতে হোক

পরবর্তী

অস্ট্রেলিয়ার পরীক্ষা নিতে পারবেন আমির?

পরবর্তী

অস্ট্রেলিয়ার পরীক্ষা নিতে পারবেন আমির?

বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT