চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অবসরের পর রায় লেখা অসাংবিধানিক নয়’

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
৯:২৩ পূর্বাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

অবসরের পর বিচারপতিদের রায় লেখার বিষয়ে প্রধান বিচারপতি এসকে সিনহার করা মন্তব্যে প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক সংসদকে বলেছেন, ‘অবসরে গিয়ে রায় লেখা অসাংবিধানিক নয়।’

তিনি আরো বলেন ‘প্রধান বিচারপতি বিচারপতিদের অবসরে যাওয়ার পর রায় লেখাকে অসাংবিধানিক ও বেআইনী বলেছেন। সংবিধানের কোনো অনুচ্ছেদে লেখা নেই- বিচারপতিরা অবসরে গেলে রায় লিখতে পারবেন না।’

প্রধান বিচারপতির করা মন্তব্যের বিষয়ে মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে জাতীয় সংসদে আলোচনার সূচনা করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী।

Banglabid

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, প্রধান বিচারপতির কাছ থেকে এমন মন্তব্য যেমন অপ্রত্যাশিত; তেমনি এ মন্তব্য নিয়ে পানি ঘোলার চেষ্টাও অশোভন ।

এসময় আইনমন্ত্রী বলেন, ‘আইনে কোনো বাধা না থাকায় বিশ্ব জুড়েই অবসরের পর রায় লেখার রেওয়াজ আছে। তবে বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে এমন মন্তব্য করে থাকতে পারেন প্রধান বিচারপতি।’

আনিসুল হক বলেন, ‘হাইকোর্ট বিভাগের রায় যতটুকু সম্ভব এজলাশে বসে দেয়ার কথা থাকলেও আপীল বিভাগের রায় এজলাসে বসে দেয়ার ক্ষেত্রে কোনো বিধান নেই। আপীল বিভাগে রায়ের অপারেটিভ অংশ ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ রায় পরবর্তীতে লেখা হয়। অতএব বিষয়টি বেআইনীও নয়।’

Reneta

তিনি বলেন, ‘কোনো কোনো বিচারপতি পূর্ণাঙ্গ রায় দেয়ার ক্ষেত্রে দেরি করে থাকেন। এ ক্ষেত্রে প্রধান বিচারপতি সময়সীমা নির্ধারণ করে একটি নির্দেশনা দিতে পারেন।

আইনমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘প্রধান বিচারপতির এই বক্তব্যকে কাজে লাগিয়ে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। বিশেষ করে যারা বাসে পেট্রোল মেরে মানুষ হত্যা করেছে তারা এই বক্তব্যকে লুফে নিয়েছেন। অথচ প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেছেন- পুরনো কোনো রায় এর ফলে বাতিল হবে না।

পয়েন্ট অব অর্ডারে এ বিষয়ে আরো বক্তব্য রাখেন সরকারি দলের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল মতিন খসরু ও স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইপিএল-পিএসএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের

পরবর্তী

কোন্দলের মধ্যেই ৩১ জানুয়ারি জাপার বর্ধিত সভা

পরবর্তী

কোন্দলের মধ্যেই ৩১ জানুয়ারি জাপার বর্ধিত সভা

ফিলাডেলফিয়ায় ডেপুটি মেয়র বাংলাদেশী নিনা আহমেদ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT