চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলজাজিরা বন্ধসহ ১৩ শর্তে কাতারের অবরোধ তুলে নেবে সৌদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১০ অপরাহ্ণ ২৩, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

কাতারের উপর আরোপিত অবরোধ তুলে নিতে আলজাজিরা টিভির সম্প্রচার বন্ধের শর্ত দিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের চার দেশ। আগামী ১০ দিনের মধ্যে কাতার ভিত্তিক এই সংবাদমাধ্যমটি বন্ধ করতে বলেছে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন।  (সূত্র: বিবিসি)

প্রভাবশালী ও জনপ্রিয় এই সংবাদমাধ্যম, তার সহযোগী অন্যান্য প্রতিষ্ঠান বন্ধসহ মোট ১৩টি শর্ত দেওয়া হয়েছে।

তবে এমন শর্তের পর কাতারের কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি জানিয়েছেন, শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহার না করা পর্যন্ত আলোচনায় যাবেন না তারা।

আল জাজিরা পক্ষপাতপূর্ণ সংবাদ উপস্থাপন করে এবং আঞ্চলিকভাবে সমস্যা তৈরি করে বলে অভিযোগ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর। আরব দেশগুলোর অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের অভিযোগও আলজাজিরার বিরুদ্ধে করছে তারা। তবে বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে কাতার।

১৩ দফা শর্তের একটি তালিকা কাতারকে পাঠানো হয়েছে এবং অবরোধমুক্ত হতে চাইলে তা অবশ্যই মানতে হবে বলেও জানানো হয়। অবরোধ আরোপের পর কাতারের কাছে যুক্তিসঙ্গত দাবি জানানোর জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এরপরই শর্ত পাঠানো হলো।

শর্তগুলোর মধ্যে রয়েছে, মুসলিম ব্রাদারহুডের সাথে সকল সম্পর্ক ছিন্ন, কাতারে থাকা এই চারদেশের ওয়ান্টেড সন্ত্রাসীদের হস্তান্তর, যুক্তরাষ্ট্রের চিহ্নিত চরমপন্থী ব্যক্তি বা দলকে অর্থায়ান বন্ধ, ক্ষতিপূরণ করা, আইএস, আল-কায়েদা এবং হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন, ১০ দিনের মধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস ও তুরস্কের একটি সামরিক ঘাঁটি বন্ধ, আরাবি ২১ এবং মিডল ইস্ট আইসহ অন্য কিছু সংবাদমাধ্যমেও তহবিল বন্ধসহ কয়েকটি।

জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগ এনে গত ৫ জুন কাতারের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং পরে লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপ দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ইয়েমেনে কথিত সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধের আরব জোট থেকেও বাদ দেওয়া হয় কাতারকে।

ট্যাগ: কাতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নিষিদ্ধ’ হয়েছিলেন ভারত বধের নায়ক ফখর!

পরবর্তী

মাধবকুণ্ড জলপ্রপাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

পরবর্তী

মাধবকুণ্ড জলপ্রপাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চাঁদপুরে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে পুলিশের সংঘর্ষ

সর্বশেষ

ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT