চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপূর্বর একশো নাটকের প্রতিটিতে ৫০ লাখের বেশি ভিউ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ১১, জুন ২০২১
বিনোদন
A A
প্রকাশক যুবক সুন্দর প্রকৃতির মাঝে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে সাফল্যের যেন দারুণ মিতালী! তার কয়েক শতাধিক নাটকের মধ্যে ১০০টি নাটকের প্রতিটি ৫০ লাখের বেশি করে ভিউ!

এর আগে তিনিই প্রথম অভিনেতা যার ২০টি নাটক প্রথম কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করে।

শুধু তাই নয়, অপূর্বই বাংলাদেশের প্রথম অভিনেতা যার নাটক ‘বড় ছেলে’ ইউটিউব ভিউয়ের দিক থেকে প্রথম কোটির মাইলফলক ছুঁয়েছিল। অপূর্ব মনে করেন, অবশ্যই নাটকে ভিউস একটা ফ্যাক্ট।

সম্প্রতি চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ভিউস প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেছিলেন, একটা নাটক যতবেশি দেখবে, ততবেশি ভিউস হবে। সেই কাজ সংশ্লিষ্ট সকলের ভালো লাগবে। অনুভব হবে, কাজটা এতো এতো মানুষ দেখছে। তবে সবচেয়ে ভিউ হলেই নাটক ভালো এটা বিচাদের মানদণ্ড না।

১০০টি নাটকে ৫০ লাখের বেশি করে ভিউস প্রসঙ্গে অপূর্ব বলেন, এ কৃতিত্ব প্রতিটা টিমের সঙ্গে যুক্ত থাকা সকলের। সেই সঙ্গে দর্শকদের। তারা সাপোর্ট ও ভালোবাসা না দিলে হয়তো আমি আজকে এ অবস্থানে আসতে পারতাম না। এরজন্য আমার সকল ভক্ত অনুরাগী ও দর্শকদের জন্য মন থেকে ভালোবাসা জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার সহকর্মী ও পরিচালকদের।

তিনি আরও বলেন, আমি সবসময়ই চেষ্টা করেছি আমার দর্শকদেরকে ভালো কাজ উপহার দেওয়ার। একটা কাজ করার পেছনে অনেক অনেক শ্রম, সাধনা জড়িত থাকে। আর সেই কাজটা যখন দর্শকরা গ্রহণ করে, ভালোবাসা প্রকাশ করতে তখন সকল কষ্টই দূর হয়ে যায়। আমরা অভিনয়শিল্পী, দর্শকদের জন্যই কাজ করি। তাদের এ সাপোর্টটাই আমাদেরকে সবসময় ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়।

অপূর্ব’র ১০০টি ৫০ লাখ (৫ মিলিয়ন) ভিউস অতিক্রম করা নাটকগুলো হলো- বড় ছেলে, অবুঝ দিনের গল্প, ব্যাচ ২৭; দ্যা লাস্ট পেজ, ভালো থেকো তুমিও, ভালোবাসি তুমি আমি, দ্যা পারফেক্ট ম্যান, মিস্টার এন্ড মিসেস চাপাবাজ, এক্সচেঞ্জ, বিনি সুতোর টান, হঠাৎ দেখা, গোলাপী কামিজ, যদি তুমি জানতে, ক্যান্ডি ক্রাশ, ফার্স্ট লাভ, প্রেমছবি, পার্টনার, শেষ পর্যন্ত, জীবন, শুধু তুমি, তোমার অপেক্ষায়, গল্পটা তোমারই, আমার প্রেম তুমি, ফ্যাশন, প্রিয় তুমি, চারুর বিয়ে, কতদিন পর হলো দেখা, বিয়ে, কেমন যেন তুমি, আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না, সুখে দুঃখে, ভালোবাসা তুই, ড্রিম গার্ল, ব্যাচ ২৭, শুনতে কি পাও?, বেকার, ঠিকানা, ভেরি রিসেন্টলি, তোমার ভালোবাসার জন্য, বউ এত সুইট ক্যান?

পিছুটান, ঝগড়াবাড়ি, মনে প্রাণে, অবুঝ দিনের গল্প ২, প্রেমে পড়া মানা, আমার হৃদয় তোমার, তুমি যদি বলো, সংসার, খুঁজি তোমায়, নয় অভিনয়, সাবলেট, যদি মনে পড়ে যায়, ম্যাজিক অফ লাভ, রিলেশনশিপ, জলসাঘর, টেক কেয়ার, রংবাজ, তুমি আমার হবে?, সেইতো আবার, বিউটিফুল লায়ার, প্লে বয়, তেজপাতা, কি করে তোকে বলবো?, বিয়ের নাম বেদনা, অবশেষে তুমি, চ্যালেঞ্জ, অবাক প্রেম, মিস আন্ডারস্ট্যান্ডিং, আস্থা, আনটোল্ড লাভ স্টোরি, অ্যারেঞ্জ লাভ, ডিজে নাচবো তোর বিয়েতে, রাজপুত্র, অবশেষে বৃষ্টি, আমার একটা তুমি ছিল, তোমার কাছে ফেরা, আমার তুমি, সে স্যরি, মেয়েটার ছেলেটা, পাশের বাসার ছেলেটা, থাপ্পড় থেরাপী, এ মন আমার, হার্টবিট, ডায়েরীর পাতা থেকে, এ সুইট লাভ স্টোরি, টুকরো প্রেমের টান, টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট, বলা হলো না, কথোপকথন, মেঘে ভেজা রোদ, মিসিং, পাশাপাশি ব্যবধান, তোমার জন্য, পলিটিক্স, লাভ রিয়্যাক্ট, কভার পেইজ, আপনার ছেলে কি করে?, প্রাণপ্রিয়, মিস্টার পরিবর্তনশীল, লাভ বাই মিসটেক ও হঠাৎ এলো বৃষ্টি।

ট্যাগ: অপূর্বনাটকভিউরংবাজলিড বিনোদনসংসারসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আগামী’র ভার্চুয়াল অনুষ্ঠানে পাপেট, গান ও আড্ডা

পরবর্তী

আবাহনী-মোহামেডান ম্যাচে মেজাজ হারালেন সাকিব

পরবর্তী
ক্রিকেট খেলায় সাকিবের মেজাজ হারানোর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনী-মোহামেডান ম্যাচে মেজাজ হারালেন সাকিব

স্বেচ্ছাসেবক লীগ নেতারা কারোনা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার কারামুক্তি দিবসে স্বেচ্ছাসেবক লীগের নানা আয়োজন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT