চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে হঠাৎ পাল্টে গেল এফডিসির ঝর্ণা শুটিং স্পট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A
এফডিসির ঝর্ণা শুটিং স্পটের নতুন রূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: রাকিব

হঠাৎ পাল্টে গেছে এফডিসির চিরচেনা ঝর্ণা শুটিং স্পটের চিত্র! কদিন আগেও সেখানে ছিলো ময়লা আবর্জনার স্তুপ, সুইমিং পুলটি ছিলো শুধু নামেই- শুটিং কম হওয়া এবং অযত্নে পড়ে থাকায় ঝর্ণা শুটিং স্পটের ছিল করুণ দশা।

তবে ক্ষণিকের জন্য আবারও আগের জৌলুস ফিরে পেয়েছে ঝর্ণা স্পটটি।

শুক্রবার দুপুরে দেখা যায়, ঝর্ণা শুটিং স্পটটি একেবারে ঘষেমেজে পরিষ্কার করা হয়েছে। ঝকঝক করছে চারপাশ। সেখান ফুটে আছে সাদা-লাল শাপলা ফুল। গাছগুলোতে রঙ করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। লাগানো হয়েছে কৃত্রিম ঘাস। থরে থরে সাজানো ফুল।

Banglabid

খোঁজ নিয়ে জানা যায়, ঝর্ণা শুটিং স্পটে এসব কিছু করা হয়েছে ক্ষণিকের জন্য! ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের একটি ছবির গানের শুটিংয়ের জন্য এই আয়োজন। সোলাইমান লেবু পরিচালিত এ ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী।

গানের শুটিংয়ের দৃষ্টি নন্দন সেটটি বানিয়েছেন ফরিদ হোসেন। কোরিওগ্রাফি করছেন এ কে আজাদা। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, বিখ্যাত ‘পাগল মন’ গান নতুন করে রিমেক হচ্ছে। আগে ঈশ্বরদী-তে কিছু অংশের শুটিং হয়েছে। বাকি গানের শুটিং হবে এখানে। প্রায় ৮-১০ বছর পর ঝর্ণা স্পর্ট এতো চমৎকার করে সাজিয়ে শুটিং হচ্ছে।

শুক্রবার রাতে আলো ঝলমল পরিবেশে গানটির দৃশ্যধারণ হবে। পাগল মন (রিমেক) গানটির মিউজিক করেছেন বেদ আহম্মেদ কিছলু। কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা।

Reneta

জয় চৌধুরী বলেন, কপিরাইট নিয়ে ৫০ শতাংশ লিরিক্স রেখে নতুন মিউজিক ও কথায় গানটি করা হয়েছে। এফডিসিতে সেট বানিয়ে শুটিং হয়েছে। রাধা কৃষ্ণের ট্রাডিশনাল কয়েকটি লুক থাকবে গানে। ইতোমধ্যে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির বেশিরভাগ শুটিং শেষ। আসন্ন রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসঅভিনয়এফডিসিজয় চৌধুরীপ্রেম প্রীতির বন্ধনলিড বিনোদনশুটিং স্পটসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনাক্তের হার দশের নিচে, মৃত্যু ২৪

পরবর্তী

দ্রব্যমূল্য: মধ্যবিত্তের বোবাকান্না

পরবর্তী
বাজারে তাজা সবজি বিক্রেতা ও বিভিন্ন সবজির স্টল. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রব্যমূল্য: মধ্যবিত্তের বোবাকান্না

দুই বন্ধু হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাদের ছবি ক্লিক করুন, কিন্তু ছড়াবেন না’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের খার্গ দ্বীপে হামলার এআই ভিডিও প্রকাশ ট্রাম্পের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ শিশুর মৃত্যু

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT