চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যরকম এক সুখবর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:২৯ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A
চা

গণমাধ্যমে প্রতিদিন দেশের যে খবরের ছড়াছড়ি আর সামাজিক মাধ্যমে যে তথ্যের প্রবাহ, সেসবের মধ্যে সুখবর খুঁজে পাওয়া খুবই কঠিন। নানারকম অনিয়ম, অব্যবস্থা আর হানাহানির খবরে সুখবর যেনো এক সোনার হরিণ। এই যখন পরিস্থিতি, তখন দেশের চা খাত থেকে এসেছে সুখবর।

দেশের চা চাষের ইতিহাসে ২০২১ সালে রেকর্ড উৎপাদন হয়েছে, এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল ২০১৯ সালে। দেশের নিবন্ধিত ১৬৭টি চা-বাগান ও ক্ষুদ্রায়তন চা-বাগানে গত বছর চা উৎপাদিত হয়েছে ৯ কোটি ৬৫ লাখ কেজি। বাংলাদেশ চা বোর্ডের এক বিজ্ঞপ্তির সূত্রে বিভিন্ন গণমাধ্যমে এ সুখবর প্রকাশিত হয়েছে।

পাট, চা ও চামড়া রপ্তানিতে বিশ্বজুড়ে খ্যাতি ছিল বাংলাদেশের। কিন্তু কয়েকযুগ হলো ওই ঐতিহ্য ক্রমেই নিম্নমুখী! ব্রিটিশ ভারতের বাংলাদেশ অংশে ১৮৫৪ সালে প্রথম বাণিজ্যিক-ভিত্তিতে চা চাষ শুরু হয় সিলেটের মালনীছড়া চা বাগানে। সেই সময় থেকেই চায়ের রপ্তানি হতো। বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩% চা উৎপাদন করে থাকে এবং এই চা খাতে ৪০ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে, যাদের প্রায় ৭৫ শতাংশই নারী শ্রমিক।

চায়ের অভ্যন্তরীণ চাহিদা প্রতিনিয়ত বাড়তে থাকায় উৎপাদন যেমন বাড়ানো হয়েছে তেমনি রপ্তানিও কমানো হয়েছে অনেকখানি। কিন্তু এরপরও প্রতিবছর চাহিদার তুলনায় ১ থেকে ২ কোটি কেজি চায়ের ঘাটতি থেকে যাচ্ছে। ঘাটতিকে মাথায় রেখে সরকার ও চা খাতের সংশ্লিষ্টদের নতুন পরিকল্পনায় চা উৎপাদনে ইতিবাচক মাইলফলক তৈরি হচ্ছে।

এছাড়া পাহাড়ি এলাকায় এতো বছর চা চাষ হয়ে এলেও ২০০০ সালের পর থেকে ধারাবাহিকভাবে উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাটসহ কয়েকটি জেলায় ছোট ছোট বাগানে সেরা মানের চা চাষ চাঞ্চল্যের সৃষ্টি করে। সমতল জেলাগুলোতে চা চাষের ফলে উৎপাদন বাড়ার পাশাপাশি কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে, যা খুবই ইতিবাচক। তবে চা শ্রমিকদের জীবন মান নিয়ে নানা নেতিবাচক তথ্য ও খবর মাঝে মাঝে সামনে চলে আসে। জানা যায়, মজুরি বৈষম্য আর কম মজুরির জন্য চা শ্রমিকদের প্রজন্মের ওই খাতে যুক্ত না হওয়ার কথাও। সেসব দিকে অবশ্যই নজর দেয়া প্রয়োজন।

আয়তনে ছোট দেশ হলেও বিরাট জনসংখ্যার কারণে ও নিজেদের প্রয়োজনে নতুন নতুন কর্মের উৎসে বের করায় বাংলাদেশের মানুষের সুনাম আছে। গার্মেন্টস, আইসিটিসহ নানা খাত নতুন করে যুক্ত হয়েছে রপ্তানি পণ্য ও সেবাখাতে, যা দেশকে এগিয়ে নিচ্ছে অনন্য গতিতে। নতুন নতুন খাতের পাশাপাশি পাট, চা ও চামড়ার মতো রপ্তানি পণ্যের হারানো ঐতিহ্য ফেরানো গেলে দেশের সামর্থ্য আরো বেড়ে যাবে বলে আমাদের বিশ্বাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চা বাগানচা বাগানের শ্রমিকসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT