চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অন্যতম সেরা প্রত্যাবর্তন, স্বাগতম ফেদেরার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

তেরো বছর আগে মিয়ামি ওপেনেই জন্ম নিয়েছিল টেনিস ইতিহাসের এক রোমাঞ্চকর দ্বৈরথের। জন্মদাতা টুর্নামেন্টের কোর্টে আবারো মুখোমুখি সেই দুই টেনিস কিংবদন্তি। সেটিও ফাইনালে। রজার ফেদেরার ও রাফায়েল নাদাল লড়লেন। যাতে চিরপ্রতিদ্বন্দ্বী স্প্যানিশ নাদালকে ৬-৩, ৬-৪ সরাসরি সেটে বিধ্বস্ত করে বছরের তৃতীয় মেজর টুর্নামেন্ট জিতে নিলেন সুইস ফেদেরার।

চলতি বছরের এক-তৃতীয়াংশ পার হয়নি, এরমধ্যেই টেনিসের সব রোমাঞ্চের পসরা সাজিয়ে তৃতীয়বারের মত মুখোমুখি হলেন রাফা-ফেডেক্স। তবে কোর্টের দ্বৈরথকে ছাপিয়ে আলোচনায় তাদের নতুন প্রত্যাবর্তনের গল্প। বয়স আর চোটের কারণে ফর্ম হারানো, পাদপ্রদীপের বাইরেই চলে যাওয়া, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। ২০১২ সালের পর কোন গ্র্যান্ড স্লাম জিতছিলেন না ফেদেরার, নাদালের সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম ২০১৪ ফ্রেঞ্চ ওপেনে। পরে মারে-জোকোভিচের দাপটে দুজনের পক্ষে বাজি ধরার মত টেনিস ভক্তই পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকেই ফিনিক্স পাখির মত জেগে ওঠা।

সত্যিকারের যোদ্ধারা যে রণে ভঙ্গ দেন না তার আরেক উদাহরণ ফেডেক্স-রাফা। দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ১৮তম গ্র্যান্ড স্লামের দেখা পেয়েছেন ফেদেরার। প্রতিপক্ষ ছিলেন নাদাল। ইন্ডিয়ান ওয়েলসও জিতেছেন ফেড-এক্স। সেখানেও শেষ ষোলোর প্রতিপক্ষ নাদাল। এবার মিয়ামিতে নাদালের সুযোগ ছিল প্রতিশোধের, কিন্তু ফেদেরার ব্যবধান বাড়িয়ে নিলেন। যদিও এপর্যন্ত ৩৭বারের দেখায় ২৩ বার জিতে পাল্লাটা নিজের দিকে হেলে রেখেছেন ১৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নাদালই।

Banglabid

অথচ ছয় মাস আগেও কিন্তু ফেদেরারের পক্ষে বাজি ধরার মত কেউ ছিল না! ৩৫ বছরে এসে যে সকলে বুড়িয়ে যাওয়া কথাই মনে করিয়ে দিচ্ছিল তাকে। কিন্তু ফিরে এসেছে হারিয়ে যাওয়া সেই তারুণ্য। নাদাল তাই রোববার রাতে ছাড় পেলেন না একবিন্দুও। প্রথম সেটে এক প্রকার উড়েই গেলেন। দ্বিতীয় সেটে ফেরার চেষ্টা করেছিলেন রাফা। এবারও একই হাল। বারবার ফেদেরারের বুলেট গতির সার্ভ, ফোরহ্যান্ড আর অতীতকে মনে করিয়ে দেয়া ব্যাকহ্যান্ডের কাছে পরাজিত হয়েছেন।

পরে সেই নাদালের কাছেই পেলেন সেরা শুভেচ্ছা, ‌‌‌‘অন্যতম সেরা প্রত্যাবর্তন। স্বাগতম ফেদেরার। আমি কিন্তু চেষ্টা করেই যাবো, করেই যাবো।’

ফেদেরারও হাসি মুখেই শুভকামনার উত্তর জানিয়েছেন বন্ধুকে, ‌‌‌‘তোমাকেও শুভেচ্ছা, অসাধারণ তোমার প্রত্যাবর্তনও।’

Reneta

শিরোপা জিতে সবকিছু যেন ঘোরের মতো লাগছে ফেদেরারের। সেটাও জানিয়ে দিলেন, ‌‌‌‘স্বপ্নের মতো লাগছে। কী অসাধারণ একটা শুরু বছরের। এখনো বিশ্বাসই হচ্ছে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রজার ফেদেরাররাফায়েল নাদাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT