চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনেক তরুণী মুস্তাফিজের নম্বর চায়, চিঠিও পাঠায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ০৫, মে ২০১৬
স্পোর্টস
A A

মাত্র এক বছর আগে অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেটে ঝড় তুলছেন বাংলাদেশের
পেসার মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটের পর এখন নিয়মিতই আলো ছড়াচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তাবৎ
ভারতীয় মিডিয়াসহ আন্তর্জাতিক মিডিয়ারও গবেষণার অংশ হয়ে গেছেন তিনি।

এবার
কাটার মাস্টারকে নিয়ে এক বিশাল প্রতিবেদন করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি। যেখানে স্বল্পভাষী
মুস্তাফিজকে ‘গুপ্তঘাতক’ বলে উল্লেখ করা হয়েছে।

মুস্তাফিজ, তার সেজো ভাই মোখলেছুর রহমান ও বাবা আবুল কাশেম গাজির সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিয়ে ‘আইপিএল: শিশুমুখের বাংলাদেশী গুপ্তঘাতক মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টে এলেন ঝড় হয়ে’- শিরোনামের প্রতিবেদনটি এএফপি’র বরাতে প্রকাশিত।

Banglabid

এতে বলা হয়, মুখচোরা স্বভাবের মুস্তাফিজুর রহমান। কথা বলেন খুবই কম। মুখ দিয়ে অনুচ্চ স্বরের ছোট ছোট বাক্য বের করেন। স্বল্পভাষী হলেও তিনি চিন্তা করেন অনেক বেশি। সত্যিই মুস্তাফিজুর মুখের সারল্যমাখা নির্মল হাসি দেখে বোঝা যায় না, বল হাতে তিনি কতটা ভয়ঙ্কর। ব্যাটসম্যানদের জন্য এক ‘গুপ্তঘাতক’-ই বটে।

প্রতিবেদনের শুরুতেই মুস্তাফিজের অভিষেক, ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং, এশিয়া কাপে বাংলাদেশকে ফাইনালে তোলা ও টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নেওয়ার বিবরণ দিয়েছে। অভিষেকের এক বছরের মধ্যে কিভাবে বিশ্বের ‘মোস্ট ওয়ানটেড’ ক্রিকেটারে পরিণত হয়ে উঠেছেন সেটাও বলেছে তারা। আইপিএলের পর ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে যে খেলতে যাবে তাও উল্লেখ করতে ভুলে সংবাদ সংস্থাটি।

মুস্তাফিজ টি২০ গত এক বছরে সবচেয়ে কিপটে বোলার সেটার একটা পরিসংখ্যান তুলে ধরেছে। এছাড়া সাতক্ষীরার তেতুলিয়া থেকে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে উঠে এসেছেন সেটা লিখেছে। আর মুস্তাফিজের সাক্ষাৎকারের সামান্য অংশ তুলে ধরেছেন।

Reneta

এক প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন, ‘আমি সব সময় আমার দেশের মাথা উঁচু দেখতে চাই। শুধু ক্রিকেটে নয় বরং সব ধরণের খেলায় মাথা মাথা উঁচু দেখতে চাই’।

সাতক্ষীরায় নিজের গ্রামে ফিরলে কেমন লাগে- এমন প্রশ্নের জবাবে কাটার মাস্টার বলেন, ‘খুবই ভাল লাগে। বাড়ি গেলে মানুষ এসে আমাকে বলে, তোমার খেলা টিভিতে নিয়মিত দেখি। আজ তোমার খেলা দেখতে যাবো। সবার ভালবাসায় আমি মুগ্ধ।’

মুস্তাফিজের বাবা আবুল কাশেম গাজি সাক্ষাতকারে বলেনে, প্রতিদিন অনেক অপরিচিত মানুষ তাদের বাড়িতে যান। সবাই তাদের শুভকামনা করেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্যখানে। অনেক তরুণী তার কাছে মুস্তাফিজের ফোন নম্বর চান। কিন্তু তিনি সেটা দেন না। প্রতিদিন তাদের ঠিকানায় অনেক চিঠি যায়।

গাজি বলেন, ‘প্রতিদিন আমাদের ঠিকানায় অনেক চিঠি আসে। আমি পোস্ট অফিসে গিয়ে বলে এসেছি, তারা যেন আমাদের ঠিকানার কোনো চিঠি বাড়িতে না পাঠায়। মুস্তাফিজ এখন অনেক ছোট। খেলায় মনযোগ দেয়ার সময় এখন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুস্তাফিজমুস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রায় দ্রুত কার্যকরসহ জামায়াত নিষিদ্ধে গণজাগরণ মঞ্চের দাবি

পরবর্তী

রিজার্ভ চুরি: শনিবার ঢাকায় আসছে ইন্টারপোলের আরেকটি দল

পরবর্তী

রিজার্ভ চুরি: শনিবার ঢাকায় আসছে ইন্টারপোলের আরেকটি দল

‘অধিকাংশ মামলার পুন:শুনানি হবে না’

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT