চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনেক জার্মানও আমাদের বিদায় চেয়েছিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দল জয়ে ফেরার পরই সমালোচকদের জবাব দেয়া শুরু করেছেন জামার্নির ফুটবলাররা। সুইডেনের বিরুদ্ধে অতিরিক্ত সময়ের গোলে নাটকীয় জয়ের পর টনি ক্রুজ ও মার্কো রিউস বলেছেন, অনেক জার্মানই বিশ্বকাপ থেকে তাদের বিদায় চেয়েছিলেন। ওই সমালোচকদের বিশ্বাসই ছিল, এবার প্রথম রাউন্ড থেকে বিদায় হবে বিশ্বচ্যাম্পিয়নদের।

নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের পর থেকেই কাঠগড়ায় ছিলেন জার্মান ফুটবলাররা। সুইডেন ম্যাচেও প্রথম গোল হজম করে শঙ্কা জাগিয়ে ছিল ছিটকে যাওয়ার। কিন্তু প্রথমে রিউসি এবং পরে ক্রুজের গোলে ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে বাভারিয়ানরা। টিকে থাকে তাদের বিশ্বকাপ মিশনও।

ম্যাচ শেষে ক্রুজ বলেন, ‘আমরা জানি, বিশ্বকাপ থেকে আমরা ছিটকে গেলে অনেক জার্মানই খুশি হতেন। কিন্তু তাদের কাজটা আমরা সহজে হতে দেব না। আমরা সহজে রাস্তা ছাড়ব না।’

Banglabid

ক্রুজ যেমন শেষ মুহূর্তে গোল করে দল জিতিয়েছেন। তেমনি প্রথম গোল করে সমতা ফেরান রিউস। এই জয় জার্মান সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছে বলে মত বরুসিয়া ডর্র্টমুন্ড তারকার। সেই সঙ্গে সমালোচকদের ভুলও প্রমাণ করেছেন তারা।

রিউসের ভাষায়, ‘অনেক জার্মানই টুর্নামেন্ট থেকে আমাদের বিদায় দেখার অপেক্ষায় ছিলেন। কিন্তু আমি মনে কির, সুইডেন এগিয়ে যাওয়ার পরও আমরা আমাদের স্পিরিটটা দেখিয়েছি।’

‘অবশ্যই প্রথমে আমরা পিছিয়ে ছিলাম। কিন্তু আমরা দারুণভাবে ফিরে এসেছি। যা খেলেছি তাতে আরও এক বা দুটি গোল বেশি করা উচিত ছিল। তবে আমাদের স্থির অবস্থার শেষ হয়েছে, জয়ে ফিরেছি এবং এটা অব্যাহত থাকবে’,-যোগ করেন রিউস।

Reneta

সতীর্থ ক্রুজের ভূয়সী প্রশংসাও করেছেন রিউস। অথচ ক্রুজের ভুলেই প্রথম গোল খেতে হয়েছিল জার্মানিকে। ম্যাচ শেষে অবশ্য স্বীকারও করেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার, ‘সুইডেনের প্রথম গোলটা আমার ভুলেই। এর দায় আমার। কিন্তু এটা শেষ পর্যন্ত সংশোধন করা হয়েছিল, ঠিক? (হাসি)’

সুইডেন ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছেন ক্রুজ। জেরম বোয়ার্টেং লালকার্ড দেখার পর গোলের আগে টানা ১৫টি পাস দেন তিনি। জার্মানদের মোট ৭৪৪ পাসের মধ্য ৮৬% ছিল ঠিক। এর মধ্যে ক্রুজ একাই ১২৮টিতে ১১৭টি ঠিক পাস দেন। রাশিয়ায় চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত যেটা সর্বোচ্চ।

ম্যাচের শেষে ক্রুজের প্রশংসা করে তাকে জার্মানির জয়ের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন কোচ জোয়াকিম লো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ বিশ্বকাপরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT