চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমতি ছাড়া শহীদ কাদরীর বইয়ের প্রকাশনা বন্ধের দাবিতে মানবন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
শিল্প সাহিত্য
A A

অনুমতি ছাড়া একুশে পদকপ্রাপ্ত প্রয়াত কবি শহীদ কাদরী রচিত বইয়ের প্রকাশনা ও বিক্রি বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহীদ কাদরীর কবিতা অনুরাগীবৃন্দের ব্যানেরে এ মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ৩১ জানুয়ারি বুধবার দুপুর ০২.০০ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১১ সালে একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী মারা গেলে এর পরপরেই ‘শহীদ কাদরীর কবিতা সমগ্র’ প্রকাশ করে একটি প্রকাশনী। এরপর গত বছরের সেপ্টেম্বরে শহীদ কাদরীর লেখা নিয়ে আরও দুটি বই ‘গোধূলীর গান’ এবং ‘তোমাকে আংটির মত পরেছি স্বদেশ’ প্রকাশিত হয়।

প্রকাশনা সংস্থাগুলো কবি পরিবারের কারও অনুমতি নেননি। তাদের এরকম আচরণে ক্ষুব্ধ হয়ে আমরা প্রতিবাদ জানাতেই এ মানববন্ধনের আয়োজন করেছি। আমাদের দাবি, শহীদ কাদরীর একমাত্র সন্তান আদনান কাদরীর বিনা অনুমতিতে যেন অবৈধভাবে কবির বই প্রকাশিত না হয়।

Banglabid

প্রসঙ্গত, শহীদ কাদরী (১৪ আগস্ট ১৯৪২-২৮ আগস্ট ২০১৬) ছিলেন বাংলাদেশী কবি ও লেখক। তিনি ১৯৪৭ সালের পরবর্তীকালের বাঙালি কবিদের মধ্যে উল্লেখযোগ্য যিনি নাগরিক-জীবন-সম্পর্কিত শব্দ চয়নের মাধ্যমে বাংলা কবিতায় নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেছিলেন। তিনি আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক অভিব্যক্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিয়েছেন।

দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা, বিশ্ববোধ এবং প্রকৃতি ও নগর জীবনের অভিব্যক্তি তার কবিতার ভাষা, ভঙ্গি ও বক্তব্যকে বৈশিষ্ট্যায়িত করেছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ চারটি। ২০১১ সালে ভাষা ও সাহিত্য বিভাগে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি শহীদ কাদরী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনীতিতে কি সহিংসতার ইঙ্গিত?

পরবর্তী

ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল গ্রেফতার

পরবর্তী

ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল গ্রেফতার

দূষণের নগরীতে নতুন ‘উৎপাত’ ডিজিটাল ব্যানার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT