চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনির্বাচিত’ সরকারের বাজেট দেওয়ার অধিকার নেই: আমির খসরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ১৩, জুন ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগ সরকারকে অনির্বাচিত দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট ঘোষণার নৈতিক অধিকার সরকারের নেই।

আগামী অর্থবছরের (২০১৯-২০২০) প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষে প্রত্যাশা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

বৃহস্পতিবার রাজধানীর বনানীর একটি হোটেলে বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, দক্ষিণ এশিয়ায় একমাত্র অনির্বাচিত বাংলাদেশের বর্তমান সরকার। যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। এই সরকারের বাজেট দেওয়া নৈতিক অধিকার নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, দায়বদ্ধও নয়।

‘‘দেশের অর্থনীতি কিছু সংখ্যক মানুষের কাছে জিম্মি হয়ে গেছে। তারাই অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। আবার তারাই সরকার পরিচালনা করছে।’’

তিনি বলেন, দেশের সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। এখন ঋণ নির্ভর বাজেট দিতে হচ্ছে। বাজেটে নাগরিকরা কী সুযোগ-সুবিধা পাচ্ছে? আগামী দিনের বেকারত্বের কী হবে? মানবসম্পদ উন্নয়নের কী হবে? স্বাস্থ্য-শিক্ষা খাতের কী হবে? এগুলো তো সবকিছু সাফার করবে। ঋণ-নির্ভর অর্থনীতি হবার কারণে বাজেটের একটি বিশাল অঙ্গ সুদ আকারে পে করতে হবে। যে টাকাটা শিক্ষা খাত থেকে নিয়ে যাচ্ছে, যে টাকাটা স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়ন, চাকরি-বাকরি ব্যবস্থা থেকে বেকারত্ব দূর করা থেকে চলে যাচ্ছে, যে টাকাটা দেশের মানুষের দারিদ্র মোচনের থেকে চলে যাচ্ছে। যতো সুদ বাড়বে ততো নাগরিকের সুযোগ-সুবিধার উপর সরাসরি প্রভাব পড়বে।

‘‘এখন যে ১ মিলিয়নের বাজেট ৩ মিলিয়ন দেয়া হচ্ছে, এই টাকা আমার আপনার পকেট থেকেই নেয়া হবে। করের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে এই টাকা সরকার মানুষের পকেট কেটে নেবে।’’

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে ২০১৯-২০ অর্থবছরের জন্য ‘স্মার্ট’ বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরে বাজেটের প্রস্তাবিত আকার ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

ট্যাগ: আমির খসরু মাহমুদ চৌধুরীবাজেটবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব পণ্যের দাম কমবে

পরবর্তী

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে নেই বৃষ্টির শঙ্কা

পরবর্তী

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে নেই বৃষ্টির শঙ্কা

ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT