চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনিরুদ্ধ রায় অপহরণে ব্যবসায়িক দ্বন্দ্ব?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
অপরাধ
A A

রাজধানী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়ের সঙ্গে ব্যবসা নিয়ে কারো দ্বন্দ্বের কারণ তাকে অপহরণ করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় রোববার জিডি হওয়ার পর থেকেই পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত কাজ শুরু করেছে।

এদিন বিকালে রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে ব্যবসায়ী অনিরুদ্ধ রায়কে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে কয়েকজন তুলে নিয়ে যায়।

Banglabid

ওই ঘটনায় গুলশান থানায় তার ভাগ্নে কল্লোল রায় একটি জিডি করেন। জিডি নম্বর ১৭৭৩।

বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও বাংলাদেশি উদ্যোক্তা প্রতিষ্ঠান আরএমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। তিনি সাতবার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছেন।

পুলিশ সূত্র জানায়, অনিরুদ্ধ কুমারের সঙ্গে ব্যবসায়িক পার্টনার রয়েছে, ব্যবসাকে কেন্দ্র করে কারো কারো সঙ্গে দ্বন্দ্বও রয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ অনিরুদ্ধ কুমার রায়কে অপহরণ করে নিয়ে গেছে। সব বিষয় মাথায় রেখেই তদন্তকাজ চলছে।

Reneta

এ বিষয়ে জানতে চাইলে ওসি আবু বকর সিদ্দিক চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘জিডি করার পরপরই আমরা তার খোঁজ করছি। কারা কী কারণে তাকে উঠিয়ে নিয়েছে তা নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে।

পারিবারিক সূত্র জানায়, রোববার বিকেলে অনিরুদ্ধ কুমার ব্যাংক থেকে টাকা তোলার জন্য গুলশান-১-এ আসেন। পরে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে তিনি তার গাড়িতে উঠতে যান। ওই সময় সাত-আটজন লোক নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে তাকে একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্যবসায়ী অপহরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্সেনালের জালে লিভারপুলের ‘এক হালি’, টটেনহ্যামের হোঁচট

পরবর্তী

রিয়ালকে বাঁচালেন আসেনসিও

পরবর্তী
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়ের জোশে উদযাপন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালকে বাঁচালেন আসেনসিও

বাংলাদেশি ক্রিকেটার মিরাজ মাঠে আনন্দিত, দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মিরাজকলে’ বরফ গরম স্মিথ

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT