চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনশন ভাঙলেও ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন চলবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

আমরণ অনশন ভাঙলেও উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী অধ্যাপক ডক্টর ইয়াসমিন হক শিক্ষার্থীদের পানি খাইয়ে অনশন ভাঙান।

এসময় শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

Banglabid

এ সময় এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ‌’অনশন ভাঙার প্রক্রিয়াটা শুরু হয়েছে। শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার ও ইয়াসমিন হক গতরাতে এসেছেন এবং আমাদের বিশ্বাস-আশ্বাস দুটোই দিয়েছেন যে, তাদের কাছে উচ্চপদস্থ কর্মকর্তারা এসেছিলেন এবং বলেছেন যে আমাদের যে দাবি-দাওয়াগুলো আছে সেটা পূরণ করে দেওয়া হবে।‌‌‌

শিক্ষার্থী আরও বলেন, আমাদের আন্দোলন ভিসি পদত্যাগ না করা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চলমান থাকবে।

তিনি আরও বলেন, ‘তারা আমাদের অসম্ভব শ্রদ্ধেয় এবং উনাদের কথা আমরা বিশ্বাস করি, তাদের কথা বিশ্বাস করেই আমরা অনশন ভেঙেছি।

Reneta

এর আগে বুধবার ভোররাতে শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হন ডক্টর মুহম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী অধ্যাপক ডক্টর ইয়াসমিন হক।

সেসময় তারা শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে অনশন ভাঙ্গার অনুরোধ জানান।

সেসময়  শিক্ষার্থীদেরে উদ্দেশ্যে ডক্টর মুহম্মদ জাফর ইকবাল বলেন,“তোমাদের প্রাণ অনেক মূল্যবান, তুচ্ছ কারণে জীবন অপচয় করো না।আমার বাসায় উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমাদের দাবি পূরণ হবে।”

সেসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যাপক ডক্টর ইয়াসমিন হক বলেন, তোমরা আমাদের অনুরোধে অনশন ভাঙায় আমরা আজ অত্যন্ত খুশি হয়েছি ।

বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে গত ১৩ জানুয়ারি রাত থেকে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন ওই হলের কয়েক’শ ছাত্রী।

সেই আন্দোলনের এক পর্যায়ে জাফরিন আহমেদ পদত্যাগ করেন। এর মধ্যেই শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা চালানোর অভিযোগ উঠে। নতুন দাবি যুক্ত করে আন্দোলন চালিয়ে যেতে থাকেন শিক্ষার্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক ডক্টর ইয়াসমিন হকউপাচার্যের পদত্যাগের দাবিডক্টর মুহম্মদ জাফর ইকবালসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৪৬৫ কোটিতে নেটফ্লিক্স ও অ্যামাজনের সঙ্গে আনুশকার চুক্তি!

পরবর্তী

গুনাথিলাকা ও কুশলকে ফিরিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে লঙ্কানরা

পরবর্তী

গুনাথিলাকা ও কুশলকে ফিরিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছে লঙ্কানরা

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৭ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT