চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে ‘যৌনদাসী’ বিক্রি করছে জঙ্গি আইএস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ২৯, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

শ্যামলা বরণ এক নারীর ছবি; বয়স আঠারোর কোঠায়। মুখের ওপর ছোট এক গোছা কালো চুল। মেয়েটা হাসার চেষ্টা করছে, কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছে না।

গত ২০ মে ফেসবুকে ছবিটিসহ এমনই একটি বিশেষ ধরণের পোস্ট দেখা যায়। পোস্টের সঙ্গে লেখা: এটি সেই ভাইদের জন্য, যারা দাসী কেনার কথা ভাবছেন, এর দাম ৮ হাজার ডলার’। আবু আসাদ আলমানি নামের এক আইএস যোদ্ধার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ‘ওয়াশিংটন পোষ্ট’ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। 

Banglabid

এর কয়েক সেকেন্ড পর ওই অ্যাকাউন্ট থেকেই আরেকজন মেয়ের ছবিসহ নতুন একটি পোস্ট দেয়া হয়। কেঁদে চোখ ফোলানো ওই মেয়ের দামও ৮ হাজার মার্কিন ডলার।

পাবলিশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক কর্তৃপক্ষ পোস্টগুলো সরিয়ে ফেলে। কিন্তু ওই পোস্টগুলোর অস্তিত্ব আইএসের হাতে যৌনদাসী হিসেবে বন্দি শত শত নারীর ভয়াবহতাকেই প্রমাণ করে।

জঙ্গি সংগঠন আইএসের ওপর ইরাক ও সিরিয়াতে ক্রমাগতই চাপ বাড়ছে। এর ফলে তাদের কাছে আটক থাকা নারীরাও আছেন চরম কষ্টে। তবে তাদের কষ্টের কথা ভাবছে না কেউ। বরং নিজেদের অভাব পূরণে এদেরকে সম্পত্তি আর অর্থ উপার্জনের উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

Reneta

প্রতিদিন নতুন নতুন সামরিক হামলার আশঙ্কায় থাকার কারণে খাবার আর ওষুধের অভাবে পড়ে যাচ্ছে দলটির বহু সদস্য। তাই কিছু টাকা কামানোর আশায় এই যৌনদাসীদেরকেই বিক্রি করে দিচ্ছে তারা, তাও আবার আধুনিক উপায়ে – অনলাইনে!

ফেসবুকে এই পোস্টের আগে থেকেই অনলাইনে যৌনদাসী বেচার কাজ করছে আইএস সদস্যরা। সামাজিক মাধ্যমে নারীদের এভাবে কেনাবেচার বেশ কিছু ঘটনা ঘটেছে গত কয়েক মাসে। এসব কেনাবেচা যেনতেনভাবে হয় না। এজন্য কিছু আনুষ্ঠানিক নিয়মকানুনও অনুসরণ করে ক্রেতা-বিক্রেতারা। যার মধ্যে রয়েছে – সর্বনিম্ন কত বছর বয়সের বন্দিকে যৌনদাসী হিসেবে ব্যবহার করা যাবে এবং তাদেরকে কত বেশি মার দেয়া যাবে।

তবে ২০ মে’র আগে ছবিসহ যৌনদাসী বিক্রির ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক স্টিভেন স্ট্যালিনস্কি বলেন, ‘আমরা এর আগে আইএসের ব্যাপক বর্বরতা দেখেছি। কিন্তু গত দু’বছর ধরে তারা যেসব বিষয় প্রচার করছে তা নিখাঁদ শয়তানি। সামাজিক মাধ্যম ব্যবহার করে যৌনদাসী কেনাবেচা এরই আরেকটি উদাহরণ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সরকার টিকিয়ে রাখতেই সাফাদির সঙ্গে জয়ের বৈঠক: বিএনপি

পরবর্তী

সংসার ও অভিনয় একসঙ্গে সামলানোর মহা-পরিকল্পনায় মাহি

পরবর্তী

সংসার ও অভিনয় একসঙ্গে সামলানোর মহা-পরিকল্পনায় মাহি

শিক্ষক লাঞ্ছনা: প্রশাসন ও পুলিশের তদন্ত প্রতিবেদন গ্রহণ করেননি হাইকোর্ট

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT