চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত যাত্রায় একসঙ্গে গুরু-শিষ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২১
বিনোদন
A A
দুজন ব্যক্তি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, ধোঁয়া ও মেঘের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্পর্কটা ছিলো গুরু ও শিষ্যের। ভক্তি কিংবা শ্রদ্ধার। তবুও তারা ছিলেন বন্ধুর মতো। শুটিং থেকে শুরু করে ব্যক্তি জীবনেও তাদের সে সম্পর্ক অটুট ছিলো।

বলছি সদ্য প্রয়াত দুই অভিনেতা কায়েস চৌধুরী এবং শামীম ভিস্তির কথা। কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনই পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। নাট্যকার ও অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, অন্যদিকে তার মৃত্যুর কয়েক ঘণ্টা পর (শুক্রবার ভোর ৪টা) মারা যান শামীম ভিস্তি।

দুই বন্ধু হাসিমুখে ছবি তুলছেন, একজন বাম পাশে, অন্যজন ডান পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ কায়েস চৌধুরীর সঙ্গে দারুণ সব মুহূর্তের স্থিরচিত্র পাওয়া যাবে শামীম ভিস্তির ফেসবুক ঘাঁটলেও। সবগুলো ছবিতেই কায়েস চৌধুরীকে পরম আন্তরিকতায় ‘গুরু’ বলে সম্বোধন করেছেন শামীম। কায়েস চৌধুরীকে নিয়ে ছবি এবং ক্যাপশন দেখে এই দুই গুরু-শিষ্যের মধ্যকার যে আত্মিক সম্পর্ক, তা কিছুটা আন্দাজ করতে পারবেন পাঠক।

Banglabid

সহকর্মী এই দুই অভিনেতার মধ্যে গুরু-শিষ্যের যে দারুণ সম্পর্ক এবং একই সঙ্গে অনন্ত যাত্রার পথে শামিল হওয়ার ঘটনাটি ছুঁয়ে গেছে আরেক অভিনেতা রওনক হাসানকে।

ফেসবুকে এই দুই অভিনেতা ও সহকর্মীকে হারানোর শোকগাঁথা লিখেছেন এভাবে, ‘কায়েস ভাইকে এতোই ভালোবাসতেন, যে তাঁর চলে যাবার সংবাদ শুনে নিজেই স্ট্রোক করে বসেন এবং কায়েস ভাই এর সাথে মিলিত হবার জন্য তিনিও অনন্ত যাত্রায় সামিল হলেন। আহ! শামীম ভিস্তি ভাই! গুরু শিষ্য দুজনেই এখন একসাথে শান্তিতে থাকুন।’

দুই ব্যক্তি একসঙ্গে বসে আলোচনা করছেন, প্রকৃতি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ জুম্মার নামাজের পর তাদের জানাজা সম্পন্ন হয়েছে। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম চ্যানেল আই অনলাইনকে জানান, জুম্মার পর কায়েস ভাইয়ের জানাজা হয়েছে ধানমন্ডি ১২ নম্বরের একটি মসজিদে। দুই অভিনেতাকেই শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই দুজনকে দাফন করা হবে।

Reneta

নাট্যকার ও অভিনেতা কায়েস চৌধুরী কিডনি জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান তিনি। এরপর বাসায় ফেরেন। বাসায় ফিরেই মারা যান। অন্যদিকে মস্কিষ্কের রক্তক্ষরণ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শামীম ভিস্তি।

অভিনয়শিল্পী সংঘ ছাড়াও তাদের মৃত্যুতে শোক জানাচ্ছেন সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়শিল্পী সংঘআহসান হাবিব নাসিমগুরুনাটকলিড বিনোদনশামীম ভিস্তিসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুটিংয়ে নকল বন্দুক থেকে আসল গুলি, চিত্রগ্রাহকের মৃত্যু

পরবর্তী

সারাদেশে সাম্প্রদায়িক সংহিসতার অভিযোগে ৫৮৪ জন গ্রেপ্তার

পরবর্তী
বিক্ষোভকারীরা সাম্প্রদায়িক সংহিসতার বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে সাম্প্রদায়িক সংহিসতার অভিযোগে ৫৮৪ জন গ্রেপ্তার

বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা স্করসিসের ছবি, সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যজিতের নামে আজীবন সম্মাননা পাচ্ছেন স্করসিস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT