চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত ভাজাপোড়া হতে পারে অন্ধত্বের কারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অতিরিক্ত চিপস ও ভাজাপোড়া খাবার খাওয়ার কারণে দৃষ্টি শক্তি হারাতে যাচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টলের ১৭ বছর বয়সী এক কিশোর। সম্প্রতি এক অনুসন্ধানে বলা হয় অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হতে পারে অন্ধত্বের কারণ।

ছেলেটির অন্ধত্বের কারণ প্রথমে বুঝতে না পারলেও ব্রিস্টলের চক্ষু চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে ছেলেটির শরীরে প্রচুর ভিটামিনের ঘাটতি রয়েছে তা ধরতে পারে। এতে বলা হয় অপুষ্টির কারণে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করতে পারছে না।

ছেলেটির মা বলেন, সে কোন কাজ করতে গেলেই ক্লান্ত হয়ে পড়ত। কিছুই ভালো লাগত না তার। সে সময় ভিটামিন বি১২–এর অভাব শনাক্ত করে তাকে প্রয়োজনীয় ওষুধপত্র ও ডায়েট তালিকা দেয়া হয়েছিল।

Banglabid

কিন্তু বেশি দিন সে ডায়েট মেনে চলতে পারেনি। খুব শিগগিরই আবারও খাওয়া শুরু করে চিপস আর ভাজাপোড়া।

অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন জার্নাল জানায়, এ ঘটনার তিন বছর পর, কিশোরের বয়স যখন ১৭। ক্রমান্বয়ে দৃষ্টিশক্তি হ্রাসের কারণে তাকে ব্রিস্টল চক্ষু হাসপাতালে নেয়া হয়।

সেখানকার চিকিৎসক ডানাইজ আতান বলেন, ছেলেটির খাবার প্রতিদিন স্থানীয় দোকান থেকে এক প্যাকেট করে ভাজা মাছ বা চিপসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার খাদ্যতালিকায় কোনো ধরনের ফল বা শাকসবজি ছিল না।

Reneta

ছেলেটি বলত, ওসব ঘাস-পাতা তার পেটে সহ্য হয় না। তার কখনো মনে হয়নি ফল বা শাক খাওয়া উচিত। খাবার বলতে একমাত্র চিপস বা তেলে ভাজা খাবারই তার মুখরোচক মনে হয়।

পরীক্ষা করে দেখা যায়, তার শরীরে কপার, সেলেনিয়াম, ভিটামিন বি১২, ভিটামিন ডিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ দ্রব্যের ঘাটতি আছে।

আতান বলেন, তার দৃষ্টিসীমার ঠিক মাঝখানে অন্ধত্ব দেখা দিয়েছে। অর্থাৎ, সে গাড়ি চালাতে পারবে না। পড়তে, টেলিভিশন দেখতে বা কারও চেহারা চিনতে খুব কষ্ট হবে তার। চিকিৎসকেরা আশা করছেন, ক্ষীণ দৃষ্টিশক্তি নিয়ে কোনোমতে চলাফেরা করতে পারবে তিনি।

এই অসুখের নাম নিউট্রিশনাল অপটিক নিউরোপ্যাথি। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে রোগটি নিরাময়যোগ্য। তবে দেরি হয়ে গেলে নার্ভ দুর্বল হয়ে দীর্ঘস্থায়ী ক্ষতি হতে পারে।

এমন বাছবিচার করে খাওয়াদাওয়া করলে শরীরের অভ্যন্তরে অপূরণীয় ক্ষতি হতে পারে বলে জানান আতান।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারে অন্তত দুই-তিন ধরনের খাদ্য উপাদান রাখা জরুরি।

মাল্টিভিটামিন ট্যাবলেটের সাহায্যে শরীরে ভিটামিনের চাহিদা কিছুটা পূরণ হলেও কোনোভাবেই তা স্বাস্থ্যকর খাদ্যের বিকল্প হতে পারে না।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগস্টে কমেছে মূল্যস্ফীতি

পরবর্তী

ইংল্যান্ড দলে ওলট-পালট

পরবর্তী

ইংল্যান্ড দলে ওলট-পালট

ভারতের কেন্দ্রীয় সরকারের কথাকে গুরুত্ব দিচ্ছি আমরা: কাদের

সর্বশেষ

নতুন ৬ মন্ত্রী প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো কাজ কঠিন মনে হলে পড়ুন এই দোয়া

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT