চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অঙ্ক শেখানোর নামে শিশুকে মারধর, সোচ্চার কোহলিরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
বিশ্বকাপ ক্রিকেটে কোহলি মুখোমুখি, সাংবাদিকদের সাথে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ক্রিকেট যেমন আরেকটি ‘ধর্ম’ তেমনি ক্রিকেটাররা সেই ধর্মের দেবতা। নিজেদের খেলার পাশাপাশি সামাজিক অবক্ষয়ের দিকটাতেও সমান লক্ষ্য রাখতে হয় দেশটির ক্রিকেটারদের। এই যেমন ইন্সটাগ্রামে মায়ের হাতে শিশু নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হবার পর, কঠোর ভাষায় প্রতিবাদ করেছেন ভারতীয় দলপতি বিরাট কোহলি থেকে শুরু করে শিখর ধাওয়ান, রবিন উথাপ্পারা।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় পড়ানোর নামে নিজের মেয়েকে ক্রমেই ভয় দেখিয়ে যাচ্ছেন এক মা। বাচ্চাটি ভয়ে পড়া ভুলে যাচ্ছে বারবার। এক পর্যায়ে বাচ্চাটির গায়ে হাতও তোলেন সেই মা।

এমন ভিডিও ইনস্টাগ্রামে আপ করার পর চারিদিক থেকে সেই মায়ের জন্য ধেয়ে আসছে সমালোচনা। সেই তালিকায় আছেন কোহলি, ধাওয়ানরা। কোহলিদের সেই সমালোচনায় প্রতিবাদের সঙ্গে বাবা-মাদের জন্য থাকলো কিছু বার্তাও।

শিশু কাঁদছে, অঙ্ক শেখানোর নামে মারধর করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
কাঁদছে সেই শিশুটি

ধাওয়ান লিখেছেন, ‘আমি বাবা-মাদের কাছে অনুরোধ করছি দয়া করে আপনাদের বাচ্চাদের সঙ্গে ধৈর্যশীল আচরণ করুণ। প্রতিটি বাচ্চারই শেখার একটি সময় আছে। দয়া করে বাচ্চাদের গায়ে হাত তোলা থেকে বিরত থাকুন।’

নিজের ইনস্টাগ্রামে সেই বাচ্চাটির ভিডিও শেয়ার দিয়ে কোহলি লিখেছেন, ‘একটি বাচ্চাকে কখনই মেরে শেখানো যায় না। বাচ্চাকে শেখানোর জন্য প্রহার কোনও ভালো পদ্ধতি নয়। এটি খুবই হৃদয়বিদারক।’

উথাপ্পার কাছ থেকেও প্রায়ই একই প্রতিবাদ, ‘এমন দৃশ্য দেখাটাও কষ্টের। দয়া করে এসব বন্ধ করুন। এভাবে একটি বাচ্চাকে কখনই বড় করা যায় না। আমি প্রার্থনা করি কখনোই যেন আমাকে এমন দৃশ্য দেখতে না হয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাকার্তায় বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু, ঢাকার বাতাসের মান কেমন?

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে স্পেনের অভিবাসন সংকটক রাজনৈতিক ঝড়ে পরিণত হয়!

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

অভিবাসন সংকট, জরুরি বৈঠকে বসছে ইইউ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে যা বলল পেট্রোবাংলা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT