চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগণতান্ত্রিক সরকারকে রুখে দিতে ঐক্যের বিকল্প নেই: মির্জা ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:২৮ অপরাহ্ণ ০৬, মে ২০১৭
রাজনীতি
A A
মির্জা ফখরুল

বিরোধী দলের নেতাকর্মীদের বিনা কারণে ভোটারবিহীন সরকারের প্রশাসন গ্রেফতার করছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অগণতান্ত্রিক ভোটারবিহীন সরকারের সকল অপকর্ম রুখে দিতে গণতন্ত্রকামী দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই।

শনিবার বিএনপি মহাসচিব দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ সম্বলিত এক বিবৃতিতে এসব কথা বলেন।

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মশিউর রহমান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবদুল ওহাবসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের এবং ছাত্রদল ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক আরিফুল হক আনন্দসহ অঙ্গ সংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানান।

Banglabid

বিএনপি মহাসচিব বলেন, ৫ জানুয়ারীর প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে গ্রেফতারের মাধ্যমে কারাগারে প্রেরণ করে ভয়াবহ দুঃশাসনের এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি হত্যা, গুম, অপহরণ ও নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দেশকে ভয়াবহ নৈরাজ্যময় করে তোলা হয়েছে।

তিনি বানোয়াট মামলায় গ্রেফতারের ঘটনা বর্তমান শাসকগোষ্ঠীর ধারাবাহিক নীতি-নৈতিকতা বিরোধী, নির্মম ও নিষ্ঠুর কর্মকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বলে দাবি করেন।।

বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও হাস্যকর মামলা দায়ের করে গ্রেফতারের মাধ্যমে তাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল।।

Reneta

একইসঙ্গে গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন বিএনপি মহাসচিব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ড পৌঁছেই আয়ারল্যান্ডের বিমান ধরবেন মাশরাফি

পরবর্তী

ঈগল শিকার করে শীর্ষ চারের দরজায় ম্যানসিটি

পরবর্তী

ঈগল শিকার করে শীর্ষ চারের দরজায় ম্যানসিটি

হায়দরাবাদকে হারিয়ে দ্বিতীয় স্থানে পুনে

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT