চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মাসেই কাজলের বিয়ে, পাত্র কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২০
বিনোদন
A A

বেশ কয়েকমাস যাবত গুঞ্জন চলছিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। তবে এতদিন বিষয়টি গুঞ্জন হিসেবে থাকলে সম্প্রতি এর সত্যতা পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, চলতি মাসেই বিয়ে করতে যাচ্ছেন কাজল আগারওয়াল। বিয়ের আনুষ্ঠানিকতা হবে মুম্বাইয়ে। পিঙ্কভিলা বলছে, চলতি মাসের ৩০ তারিখে বিয়ে করতে যাচ্ছেন কাজল।

পাত্র কে? না, শোবিজের কাউকে বিয়ে করতে যাচ্ছেন না কাজল। যাকে বিয়ে করতে যাচ্ছেন তার নাম গৌতম কিছলু। তিনি মূলত একজন বিজনেসম্যান। একই সাথে গৌতম একজন সফল উদ্যোক্তা এবং তার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে।

তাদের পারিবারিক সূত্রের বরাতে জানা গেছে, ইতোমধ্যেই কাজল ও গৌতমের বাগদানও সম্পন্ন হয়েছে। সুতরাং, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মুখিয়ে আছে পরিবারই।

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে পরিবার জানিয়েছে, করোনা প্রকোপের মধ্যে বেশ ঘটা করেই অনুষ্ঠিত হবে কাজলের বিয়ের আনুষ্ঠানিকতা। শুধু তাই নয়, মুম্বাইয়ের একটি ফাইভ স্টার হোটেলে দুই দিন বিয়ের আয়োজন করা হবে। যেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে দুই পরিবারের বন্ধুসহ ঘনিষ্ঠজনদের।

এদিকে করোনার কারণে মুক্তি আটকে আছে কাজল অভিনীত সিনেমা ‘ইন্ডিয়ান ২’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কমল হাসান। এছাড়াও তাকে  ‘মুম্বাই সাগা’, ‘প্যারিস প্যারিস’ সিনেমা ছাড়াও দেখা যাবে এবং একটি ওয়েব সিরিজে।

ট্যাগ: কাজল আগারওয়ালদক্ষিণী অভিনেত্রীবিয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেভাবে সিএনজি চালক থেকে মাদক সম্রাট দেলোয়ার আওয়ামী লীগ নেতা

পরবর্তী

কোমা থেকে আর ফেরা হলো না তারাকাইয়ের

পরবর্তী

কোমা থেকে আর ফেরা হলো না তারাকাইয়ের

মহামারী ও সিনেমা: তুলনামূলক আলোচনা ১৯১৮ ও ২০২০

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT