চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অকালপ্রয়াত বন্ধু জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি ছিলেন দীপন

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৩:৫০ পূর্বাহ্ণ ১৪, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী-ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হকের একমাত্র ছেলে দুর্বৃত্তের হামলায় নিহত ফয়সল আরেফিন দীপনকে বিএনপির কর্মী বানানোর অপচেষ্টাকে রাজনৈতিক দলগুলোর দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন ম্যাগাজিন ‘সাপ্তাহিক’র সম্পাদক গোলাম মোর্তাজা।

চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ১৯৮৯ সাল থেকে আমি দীপনকে চিনি। তখন আমরা ইন্টারমিডিয়েট ১ম বর্ষের ছাত্র ছিলাম। এরপর থেকে দীপন মারা যাওয়ার আগ পর্যন্ত আমার সঙ্গে তার যোগাযোগ ছিলো।

সে যদি বিএনপি করতো তাহলে আমি জানতাম। আমরা এমন এক সমাজে বসবাস করি যেখানে সকলের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতে হয়। দীপনেরও বিএনপির দু’এক জনের সঙ্গে সম্পর্ক থাকতে পারে। তবে সে যদি বিএনপি করতো তাহলে আমার জানা থাকতো।

Banglabid

এর আগে গত ১ নভেম্বর, নিহত ফয়সল আরেফিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে খালেদা জিয়া বলেছিলেন, ‘নিহত ফয়সল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন।

পরে ৫ নভেম্বর বৃহস্পতিবার জোহরের নামাজের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদের আয়োজন করে বিএনপি।

এসময় বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছিলেন, ‘দীপন সরাসরি বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন না। তবে তিনি শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করতেন। তিনি জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।’

Reneta

এ প্রসঙ্গে মোর্তাজা বলেন, যে জিয়া স্মৃতি পাঠাগারের কথা বলা হচ্ছে। সেটা শান্তিনগরে। দীপনের চলচল বলতে যেটা বোঝায় সেটা টিএসসি-আজিজ সুপার মার্কেট-নিউমার্কেট এ অঞ্চল ঘিরে। তবে সে কেনো শান্তিনগরের জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য পদের জন্য আবেদন করতে যাবে?

তবে দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য ছিলেন। তবে সেটা মেজর জিয়াউর রহমানের আদর্শে গঠিত পাঠাগারে নয়।

এ প্রসঙ্গে দিপনের ছোটবেলার বন্ধু অদ্বিতী কবির কেয়া ফেসবুক স্ট্যাটাসে জানান-‘বেশ অনেকদিন ধরেই আমাদের ছোটবেলার বন্ধু ফয়সাল আরেফিন দীপনকে বিএনপি’র সমর্থক ইত্যাদি বলে কুৎসিতভাবে কালার দেয়ার চেষ্টা হচ্ছে। দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহ সভাপতি ছিল- এই তথ্যটির ওপর ভর করে শুরু হয়েছে এই জঘন্য অপবাদের। আসল ঘটনা জানার কারও দরকার হয়নি। ঘটনাটি এই-

১৯৮৬ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক ওয়াজিউর রহমানের ছেলে, আমাদের ছোটবেলার আরেক বন্ধু জিয়াউর রহমান পানিতে ডুবে মারা যায়। সেই জিয়ার স্মৃতিতে পরের বছর থেকে একটি পাঠাগার স্থাপিত হয় এবং বাৎসরিক একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। ঐ জিয়া স্মৃতি পাঠাগারের সহ সভাপতি ছিল দীপন। এখানে কোন রাজনীতি নেই, আছে প্রয়াত বন্ধুর প্রতি প্রগাঢ় ভালবাসা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হামলার পর ফ্রান্সে শরণার্থী ক্যাম্পে আগুন

পরবর্তী

সন্ত্রাসী হামলায় দায়ী আইএস: ফ্রাঁসোয়া ওলাঁদ

পরবর্তী

সন্ত্রাসী হামলায় দায়ী আইএস: ফ্রাঁসোয়া ওলাঁদ

ছুটির দিনে পর্দার পেছনে মোশাররফ করিম

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT