চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেক্ষাগৃহে নতুন দুই ছবি, ৮ম সপ্তাহেও চলছে ‘ঊনপঞ্চাশ বাতাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

করোনাকালে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর প্রেক্ষাগৃহ খুলে দিলেও অভাব ছিলো মানসম্মত নতুন বাংলা ছবির। সেই সময় রীতিমত ঝুঁকি নিয়েই নিজের প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’ মুক্তি দিয়েছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। প্রতিদানও পেয়েছেন হাতেনাতে, টানা দুই মাস ধরে দেশের প্রধান প্রধান প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি চলছে।

আর তারই দেখানো পথে উদ্যোগী হয়ে চলতি সপ্তাহে দেশব্যাপী মুক্তি পেল মানসম্মত আরো দুটি নতুন ছবি। একটি প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল এর ‘রূপসা নদীর বাঁকে’ এবং অন্যটি চয়নিকা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘বিশ্বসুন্দরী’।

‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের একটি দৃশ্য

এরমধ্যে তানভীর মোকাম্মেলের ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তন, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে। পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ছবিটি চলবে প্রতিদিন দুপুর ৩টা, বিকেল ৫টা ৩০ মিনিট ও রাত ৮টায়। শুধুমাত্র ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকাল ১১টায় আরেকটি প্রদর্শনী হবে।

একজন ত্যাগী বামপন্থী নেতার জীবন নিয়ে নির্মিত ‘রূপসা নদীর বাঁকে’। ২ ঘন্টা ১৭ মিনিট দৈর্ঘ্যরে চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল, চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসংগীতে ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেক আপে মোহাম্মদ আলী বাবুল। ছবিটির সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী প্রমুখ।

অন্যদিকে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পেয়েছে দেশের ২৫টি প্রেক্ষাগৃহে। ঢাকার মধ্যে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে।

Reneta

নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বলেন, এই সময়েও ‘বিশ্বসুন্দরী’ মুক্তি উপলক্ষ্যে অনেক এক পর্দার সিনেমা হল চালু হয়েছে। ঢাকার মধ্যে চালু হয়েছে শ্যামলী সিনেমা। এটা আমার এবং পুরো টিমের জন্য গর্বের। দেশের প্রধান প্রধান হলগুলোতে চলবে ‘বিশ্বসুন্দরী’।

ছবিটি নিয়ে তিনি আরো বলেন, মানবপ্রেম ও দেশপ্রেমকে ঘিরে ‘বিশ্বসুন্দরী’ ছবির গল্প। আশা করছি সব শ্রেণীর দর্শক পরিবার নিয়ে উপভোগ করার মত একটি চলচ্চিত্র দেখতে পাবেন।

‘বিশ্বসুন্দরী’ ছবিতে প্রথমবার দেখা যাবে পরীমনি-সিয়াম জুটিকে। এছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত সহ আরো অনেকে। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

এরআগে গেল ২৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’। টানা কয়েক সপ্তাহ ঢাকা ও ঢাকার বাইরের প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি দেখতে ভিড় করে দর্শক। ৮ম সপ্তাহেও ছবিটি চলছে। নির্মাতা জানালেন, ‘এই সপ্তাহে ঊনপঞ্চাশ বাতাস কেবল যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস এবং কক্সবাজার স্কাই থিয়েটারে চলবে। তবে আগামি সপ্তাহে দেশে এবং বিদেশে হল সংখ্যা বাড়বে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঊনপঞ্চাশ বাতাসখায়রুল আলম সবুজচিত্রলেখা গুহঝুনা চৌধুরীনাজিবা বাশাররামেন্দু মজুমদারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

তপুর জোড়া গোল, ইউরোপের মাটিতে অভিষেকেই জয় বাংলাদেশের

জুন ৬, ২০২৬

সান মারিনোর মাঠে এগিয়ে গিয়েও সমতায় থেকে বিরতিতে বাংলাদেশ

জুন ৬, ২০২৬

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেল দু’টি গরুও

জুন ৫, ২০২৬

নওগাঁয় ১৭ জনকে পুশ-ইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

জুন ৫, ২০২৬

শিরোপা ঘরে আনতে চাই: ক্রিসপিন ছেত্রী

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT