চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৬ বছর বয়সী দিলারা জামান এবার ‘ওয়েস্টার্ন গার্ল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ণ ০৬, মার্চ ২০১৯
বিনোদন
A A

বয়স ৭৭ ছুঁইছুঁই। কিন্তু এই বয়সেও তিনি প্রচ্ছদকন্যা! লাইফ স্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র মার্চ সংখ্যার প্রচ্ছদে ওয়েস্টার্ন লুকে প্রকাশিত হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী দিলারা জামানের ছবি। যা প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

জমকালো পোশাক, ছিমছাম মেকআপ, গাঢ় লিপস্টিকে পুরোপুরি ওয়েস্টার্ন লুকে দিলারা জামানকে ‘অসাধারণ লাগছে’ প্রচ্ছদে, এমন মন্তব্যই সোশাল মিডিয়ায়।

তিনি পরেছেন ফ্যাশন হাউস জুরহেমের স্যুট-প্যান্ট। তার মেকআপ ও হেয়ার স্টাইল করা হয়েছে আউরা বিউটি লঞ্জ-এ। গলায় মুক্তার মালা ও কানে হিরের দুল এবং কাটিং চুলে বেশ গর্জিয়াস দেখাচ্ছে প্রচ্ছদে।

গেল মাসের ২০ তারিখে হয়েছে ফটোশুট, এমনটাই জানিয়েছেন দিলারা জামান। ফটোশুটের ধারণা এবং নির্দেশনা গৌতম সাহা’র। এছাড়া ফটোগ্রাফে ছিলেন রিয়াদ আশরাফ, ফ্যাশন কো-অর্ডিনেটর আসিফ সোলায়মান।

২০১৭ সালের ফটোশুটে প্রচুর সাড়া পেয়েছিলেন, এবার আরেকটা। কেমন লাগছে? জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে দিলারা জামান বলেন, গতবারেরটাতো অনেক সাড়া পড়েছিলো। সেটা ভাইরাল হয়ে গিয়েছিলো। এবারেরটাতো কেবল আজকে ছাড়লো। জানি না এখনো এটার বিষয়ে। কিন্তু আইস টুডে আমাকে তাদের অফিসে ডেকে কমপ্লিমেন্ট দিয়েছে, ফুলের তোড়া দিয়ে বরণ করেছে। খুব প্রশংসা করেছে তারা। আমিও কাজটি খুব এনজয় করছি।

এর আগে ২০১৭ সালে ‘আইস টুডে’র আগস্টের ‘ওয়ার্ক অফ আর্ট’ সংখ্যাটিও বেশ আলোড়ন ফেলে। সেই ফটোশুটে দিলারা জামান ছাড়াও ছিলেন সারা যাকের, শম্পা রেজা, শামীম খান ও শারমিন লাকী।

Reneta

দিলারা জামানের অভিনয়ের শুরু ১৯৬৬ সালে ত্রিধরা নাটক দিয়ে। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। ১৯৯০-এর দশকে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ ও ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীতে ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ ও ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।

২০০৮ সালের ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইস টুডেদিলারা জামানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জার্মানিতে তারেক রহমানকে ‘দেশবন্ধু’ উপাধিতে ভূষিত করল বিএনপি

মে ৩, ২০২৬

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের জন্য সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি

মে ৩, ২০২৬

নিজেকে ‘মৃত’ দাবি করলেন দিলজিৎ

মে ৩, ২০২৬

তৃণমূলে প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত থাকছে

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT