চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘৭৩ কোটি’তে জেল এড়াচ্ছেন মার্সেলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় খেলা খেলোয়াড়দের জন্য বড় অভিশাপের নাম কী? অধিকাংশই বলবেন, ট্যাক্স নিয়ে ঝামেলা। যে ঝামেলা থেকে মামলা-জরিমানা ছাড়া রক্ষা পাননি মেসি-রোনালদোরা। পেলেন না মার্সেলোও। মেসি-রোনালদোদের সঙ্গে একটা জায়গায় মিলও আছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। তিনিও জরিমানা দিয়েই পার পেয়ে যাচ্ছেন।

২০১৩ সালে উরুগুয়ের ‘বিরসেন ট্রেড’ নামের এক প্রতিষ্ঠানকে নিজের তারকাস্বত্ব ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন মার্সেলো। কিন্তু পর্যাপ্ত কর্মী ও আনুষঙ্গিক সম্পদের অভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি প্রতিষ্ঠানটি। তাই স্প্যানিশ ট্যাক্স প্রশাসনের কাছে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির ব্যাপারটি লুকিয়ে গিয়েছিলেন ব্রাজিলিয়ান লেফট-ব্যাক।

পরে বিষয়টি জানাজানি হওয়ার পর গত বছর মার্সেলোকে ৪ লাখ ৯০ হাজার ইউরো জরিমানা করে স্প্যানিশ ট্যাক্স কর্তৃপক্ষ। সঙ্গে চার মাসের জেল।

Banglabid

সবকিছু মেনে নিয়ে জরিমানা দিতে রাজি হয়েছেন মার্সেলো। সঙ্গে জেল থেকে বাঁচতে জরিমানার আরও ৪০ শতাংশ বেশি দিয়ে ট্যাক্স কর্তৃপক্ষের সঙ্গে মীমাংসায় এসেছেন। জরিমানার পরিমাণ মোট ৭ লাখ ৫৩ হাজার ৬২৪ ইউরো। বাংলাদেশি মূল্যে যা ৭৩ কোটি ১৪ লাখ ৬ হাজার ৫২১ টাকা!

প্রথমবার হওয়ায় জেলও খাটতে হচ্ছে না মার্সেলোকে। স্পেনের আইন অনুযায়ী ফৌজদারি মামলা ছাড়া কারও প্রথমবার দুই বছরের কম জেল হলে সে যাত্রায় পার পেয়ে যান দোষীব্যক্তি। যেমন করে পার পেয়েছিলেন মেসি ও রোনালদো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্সেলোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
ধর্ষণ

ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, অভিযুক্ত প্রতিবেশি চাচা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT