চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ নারীকে ধর্ষণের দায়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আরিফ গ্রেফতার

আফরিন আপ্পিআফরিন আপ্পি
৬:৩৬ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৭
অপরাধ
A A

নারীদের অশ্লীল ভিডিও ছড়িয়ে তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলা ছাত্রলীগ নেতা আরিফ হোসেন হাওলাদারকে আটক করেছে পুলিশ। তার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার  বিকাল সাড়ে চারটায় তাকে আটক করা হয়।

শরীয়তপুরের গোঁসাইরহাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চাঁদপুর থেকে শরিয়তপুরে আসার পথে ফরিদগঞ্জের কুশার হাট নামক স্থানে শাইট্টার ব্রিজের পাশ থেকে তাকে আটক করা হয়েছে।’ পুলিশ জানায় দীর্ঘদিন আত্মগোপনে থাকা আরিফ আরেক নারীর সঙ্গে প্রেম করতে এসেছিলো।

পুলিশ জানায়, নারীদের ব্ল্যাকমেইল করে তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতো আরিফ। ব্ল্যাকমেইলের মাধ্যমে নারীদের সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্ত সে মোবাইল ক্যামেরায় ধারণ করে রাখতো। এরপর সেই ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে বারবার অন্তরঙ্গ হতো। এভাবে দিনের পর দিন নারীদের ধর্ষণ করতো আরিফ।

তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ৯(১) ধারায় মামলা করেন ভুক্তভোগী এক নারী।

আরিফ হোসেন নারায়ণপুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলো। ফেসবুকে আরিফের অশ্লীল ভিডিও ও ছবি দেখার পরপরই চারিত্রিক স্খলনের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই আরিফ পলাতক ছিলো।

বিষয়টি নিয়ে আরিফ অনেকটা নিজেই নিজের ফাঁদে পড়েছে বলে মনে করছেন পুলিশ। শরীয়তপুরের বোসাইরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান: কিছুদিন আগে আরিফ হোসেন হাওলাদার থানায় আসে একটি জিডি করতে। যেখানে সে অভিযোগ করে, কিছু লোক হিংসাপরায়ণ হয়ে তার ব্যক্তিগত তথ্য ও ভিডিও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

Reneta

তিনি বলেন, ‘এরপরই বিষয়টি অনুসন্ধানে মাঠে নামে পুলিশ। তখনই বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশের হাতে সেসময় এসে পৌঁছে ছাত্রলীগের এ নেতার ৬ জন নারীর সাথে ধারণকৃত খোলামেলা ভিডিও চিত্র। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।’

পুলিশের ধারণা, শুধু এ ৬ নারীই নয়, বরং আরও অনেকের সাথেই আরিফ এমনটা করেছে। যে মোবাইল বা ডেস্কটপ থেকে ভিডিওগুলো ছড়ানো হয়েছে সে বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

জানা যায়, পরিচিত কোনো নারীকে একা পেলেই নিজের মুঠোফোনের ক্যামেরা চালু করে তার ঘরে ঢুকে পড়তো আরিফ। কথার ছলে কিছুটা অন্তরঙ্গ হলেই শুরু করতো অশ্লীল আচরণ। সেসময় ভুক্তভোগী নারী প্রতিরোধ করার চেষ্টা করলে শুরু হতো ধস্তাধস্তি। এক পর্যায়ে সেই ধস্তাধস্তির ভিডিও দেখিয়েই ব্ল্যাকমেইল করে অনৈতিক সম্পর্ক গড়ে তুলতো ভুক্তভোগী নারীদের সঙ্গে।

তার এ অপকর্মের শিকার হয়েছেন গ্রামের কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী, নিজের চাচাতো বোন ও প্রবাসীর গৃহবধূ। পুলিশ বলছে, আরিফের নামে ধর্ষণ, নারী নির্যাতনসহ আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা ও পর্নেগ্রাফি অ্যাক্টে মামলা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেফতারছাত্রলীগ নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

শারাপোভার ১২ বছর পর ফ্রেঞ্চ ওপেন জিতলেন এক রাশিয়ান ‘আন্দ্রিভা’

জুন ৬, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কায় হাজীদের সেবার মান উন্নয়ন ও পর্যালোচনায় সেমিনার

জুন ৬, ২০২৬

হ্যাটট্রিক শিরোপা জেতা হল না বাংলাদেশের, সাফ চ্যাম্পিয়ন ভারত

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা বিজিবি ব্যারাক থেকে নায়েকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT