চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ দিনে ৬৩ কোটি: কম বাজেটে বছরের প্রথম হিট ‘উরি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

২০১৯ সালের প্রথম হিট ছবির রেকর্ড গড়লো আদিত্য ধর পরিচালিত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক।’ বেশ নীরবে এসে বক্স অফিস মাতিয়ে ফেলা এই ছবিটি মাত্র ৬ দিনে ৬৩ কোটি রুপি আয় করে সুপার হিট হয়ে গেছে।

‘উরি’ ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ১৮ কোটি। ছবির প্রচারণায় খরচ হয়েছে ৭কোটি। অর্থাৎ ছবিটির মোট বাজেট মাত্র ২৫ কোটি! অথচ দ্বিগুণেরও বেশী আয় হয়ে গেছে মুক্তির প্রথম সপ্তাহেই!

হলগুলোতে দর্শক বাড়ছে প্রতিদিনই। ছবির সফলতায় দারুণ খুশি পুরো টিম। তারা ‘সাকসেস পার্টি’র আয়োজনও করেছিলেন।

১১ জানুয়ারি মুক্তি পাওয়া ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন অভিনেতা ভিকি কৌশল, ইয়ামি গৌতম ও পরেশ রাওয়াল।

২০১৬ সালে ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীরা উরিতে বিমানবাহিনীর ঘাঁটিতে আক্রমণ করে। এতে ঘুমন্ত অবস্থায় ১৯ জন সেনার মৃত্যু হয়। এরপর ভারত সরকার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভেতরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সিদ্ধান্ত নেয়। সেই অভিযান চালানো হয়। এই ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’।

এদিকে একই দিনে ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় বহুল আলোচিত ‘দ্য এক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’।ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের জীবনীকে ঘিরে তৈরী এ ছবিটি বক্স অফিসে গত ৬দিনে এখন পর্যন্ত আয় করে ১৭ কোটি রুপি। -হিন্দুস্তান টাইমস

Jui  Banner Campaign
ট্যাগ: উরিকাশ্মিরজম্মুমনমোহন সিং
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT