চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ দিনে ৬ কেজি ওজন বৃদ্ধি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
বিনোদন
A A
নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া

পরীক্ষা শেষ। শুটিংয়ের তাড়া নেই। আপাতত শরীরের ওজন ঠিক রাখার ভাবনা ছিল না। বেশ ফুরফুরে মেজাজে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছুটির ফাঁকে পরিবারের সবাইকে নিয়ে যান থাইল্যান্ড। সেখানে তারা বেড়াতে যান কো সামুই দ্বীপে। সেখানে খাবারের ব্যাপারে কোনো বাধা ছিল না। আসলে বাধা রাখেননি নুরাত ফারিয়া নিজেই। জানালেন,  থাই খাবারের প্রতি তার ঝোঁক ছোটবেলা থেকেই। মাসে দুয়েকবার এ খাবার না খেলেই নয়। ঐতিহ্যবাহী সকালের নাশতা, দুপুরে থাই নুডলস, থাই কারি— যা পেয়েছেন, তাই খেয়েছেন। আর তাতে ফল হয়েছে, ৬ দিনে ৬ কেজি ওজন বেড়েছে তার।

বললেন, ‘আপাতত কয়েকদিনের জন্য ডায়েটিংকে বিদায় জানিয়েছিলাম।’

কেমন হলো বেড়ানো? নুসরাত ফারিয়া জানালেন, গুগল ম্যাপ দেখে দেখে পাহাড় আর অরণ্য পাড়ি দিয়ে কয়েক ঘণ্টা হেঁটে তারা পৌঁছে যান কো সামুই দ্বীপে। আর এই দ্বীপ দেখে মুগ্ধ হয়ে যান। বললেন, ‘এত সুন্দর হবে ভাবতে পারিনি। যা ভেবেছিলাম তার চেয়ে ১০০ গুণ বেশি সুন্দর।’

নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া

বেড়ানো শেষ। আবার কাজে মন দিচ্ছেন নুসরাত ফারিয়া। বাদশা ও বস ২  ছবির পর এবার আরেকটি যৌথ প্রযোজনার ছবিতে জুটি বাঁধছেন নুসরাত ফারিয়া ও জিৎ। নুসরাত ফারিয়া বলেন, ‘ছবির নাম এখনো ঠিক হয়নি। চিত্রনাট্য হাতে পেয়েছি। ১৭ আগস্ট থেকে ইতালিতে ছবির শুটিং শুরুর কথা আছে। আমার কাছ থেকে টানা ৪০ দিনের শিডিউল নেওয়া হয়েছে। ইতালির পর বাংলাদেশ আর ভারতের কলকাতায় ছবির শুটিং হবে।’

ছবির গল্প রোমান্টিক কমেডি ধাঁচের। নাম ঠিক না হওয়া এই ছবিটি ভারতের পাঞ্জাবের জাট অ্যান্ড জুলিয়েট ছবির ছায়া অবলম্বনে তৈরি হবে। এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। ছবিতে নিজের চরিত্রটি নিয়ে ফারিয়া বলেন, ‘চিত্রনাট্যটি পড়ে মনে হয়েছে, দারুণ মজার। এর আগে যে ধরণের কালারফুল ও বাণিজ্যিক ছবিতে কাজ করেছি, সেই আমেজ এই ছবিতে দ্বিগুণ হয়ে যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT