চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ উইকেট নিয়ে কুবরার ইতিহাস

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১২:৩৭ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নেয়ার পর কুবরা

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নেয়ার পর কুবরা

কক্সবাজার থেকে: ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ উইকেট শিকার করলেন খাদিজাতুল কুবরা। সোমবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচে এ অফস্পিনারের ঘূর্ণি জাদুতে ৯৪ রানেই গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান।

ওয়ানডে ক্রিকেটে এর আগে বাংলাদেশের কেউ পায়নি ৫ উইকেট। সর্বোচ্চ ৪ উইকেট নেয়ার কীর্তি ছিল কুবরারই। সোমবার ৯.৫ ওভারে ২০ রানে ৬ উইকেট নিয়ে বিধ্বস্ত করেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

গত জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে টি-টুয়েন্টি ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট নেন জাহানারা আলম। টি-টুয়েন্টির পর ওয়ানডেতেও এবার বাংলাদেশের মেয়েরা দেখালেন বোলিং নৈপুণ্যের দুর্দান্ত প্রদর্শনী।

ওয়ানডে ক্রিকেটে ৭ উইকেট নেয়ার কীর্তি আছে বিশ্বের দুই বোলারের। সোমবার সে রেকর্ডে ভাগ বসাতে পারতেন কুবরা। শেষদিকে কট অ্যান্ড বোল্ডের সুযোগ মিস করায় তা পারেননি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তান। ওপেনিং জুটি থেকে চলে আসে ৩৮ রান। বল হাতে নেয়ার পরই লেখা হতে থাকে কুবরা-কাব্য।

সর্বোচ্চ ২৯ রান করা জাভেরিয়া খানকে ফ্লাইটে বোকা বানিয়ে কট অ্যান্ড বোল্ডে ফেরান কুবরাই। আউট হয়েও কুবরার মাথা হাত রেখে অভিনন্দন জানান পাকিস্তান অধিনায়ক। এরপর একে একে তার শিকার ৬ উইকেট।

Reneta

রুমানা আহমেদ দুটি, জাহানারা আলম ও লতা মণ্ডল নেন একটি করে উইকেট। ৩৪.৫ ওভারের বেশি খেলতে পারেনি টি-টুয়েন্টি সিরিজ জেতা পাকিস্তানের মেয়েরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদিজাতুল কুবরালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬

”দুর্যোগে সর্তকবার্তা মানলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে”

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT