চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫১ বছরে বিটিভি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৮ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

গৌরবোজ্জ্বল ৫১ বছর পেরিয়ে আজ ৫২ বছরে পদার্পণ করছে বাংলাদেশ টেলিভিশন।১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবনের ছোট্ট স্টুডিও থেকে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন।

আজ দেশের গণ্ডি পেরিয়ে বিটিভি পৌঁছে গেছে বিশ্বব্যাপী।দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশ টেলিভিশন দু’টি পূর্ণাঙ্গ কেন্দ্র ও ১৪টি রিলে কেন্দ্রের মাধ্যমে দেশের ৯৭ শতাংশ জনপদে পৌঁছে দিচ্ছে অনুষ্ঠানমালা। এছাড়া বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে।

এক সময়কার ডিআইটি বর্তমানের রাজউক ভবন থেকে এর সম্প্রচার হতো চার ঘণ্টার জন্য। ১৯৭১ সালে স্বাধীনতার পর এর নামকরণ হয় বাংলাদেশ টেলিভিশন।

১৯৮০ সালে বিটিভি রঙিন যুগে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র ২টি। একটি ঢাকার রামপুরায়, অন্যটি চট্টগ্রামে।

Reneta

রামপুরা টেলিভিশন কেন্দ্রটি স্থাপিত হয় ১৯৭৫ সালে। ২০০৪ সালে বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক একটি চ্যানেল স্থাপন করা হয় এবং সর্বশেষ সংযোজন হচ্ছে সংসদ টেলিভিশন।

২০১৪ সালে ২৫ ডিসেম্বরে সাড়স্বরে পালিত হয় বিটিভি’র ৫০ বছর পূর্তি উৎসব। এর বিশেষত্ব হলো এটি ছিল বিশ্বের প্রথম বাংলা টেলিভিশন সম্প্রচারের অর্ধশত বছর পূর্তি। শুধু তাই নয়, এই উপমহাদেশের প্রথম বাংলা টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হয় বিটিভি’র মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিটিভি
শেয়ারTweetPin

সর্বশেষ

রাতে পর্দা উঠছে বিশ্বকাপের, যা কিছু জানার আছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজেট ঘোষণার দিন স্বর্ণের দাম কমেছে প্রায় সাড়ে ৪ হাজার

জুন ১১, ২০২৬

মন্ত্রিসভায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT