বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘ব্ল্যাক’র মধ্য দিয়ে প্রথমবারের মতো সিনে পর্দায় আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মীম।
ভারতের টপ মোস্ট হিরো সোহমের সঙ্গে তিনি জুটিবদ্ধ হয়েছেন। কথাগুলো খুব পুরোনো হলেও নতুন খবর হলো সম্পতি ‘ব্ল্যাক’ সিনেমার প্রথম টিজার প্রকাশিত হয়েছে।
টিজারের ৩৭ সেকেন্ডের মধ্যে ৫ সেকেন্ডের মীমের বাহাদুরীর দেখা মিললো টিজারে। টিজারে দেখা যায়, বুলেট নামের একজনের সাথে প্রেমাসক্ত মীম। যাকে আবার পুলিশ ও সন্ত্রাসীরা খুঁজে হয়রান।
টিজারে মীমের নিজের প্রেমিককে বাঁচানো আর্তি শুনতে পাওয়া যায় একমাত্র সংলাপের মাধ্যমে, যেখানে তিনি বলছেন ‘আমি কিছুতেই বুলেটকে মরতে দিবো না’।
বাংলাদেশের নির্মাতা কিবরিয়া লিপু ও ভারতের রাজা চন্দের যৌথ প্রযোজনার ছবির টিজারেও শুধু ভারেতের পরিচালকে নাম রয়েছে। ঠাঁই পায়নি বাংলাদেশের পরিচালকের নাম।
আর তাই সবমিলিয়ে টিজারটি মুক্তি পাওয়ার পর মিডিয়ায় সমালোচনায় ঝড় বইছে এটি কি যৌথ প্রযোজনার ছবি নাকি যৌথ প্রতারণার ছবি?
বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেছেন কিবরিয়া ফিল্মস ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া। সোহম, মীম ছাড়া ছবিতে আরো রয়েছে রজতাভ দত্ত এবং আশীষ বিদ্যার্থীর মত শক্তিমান অভিনেতারা।
আসছে নভেম্বরে শ্যামাপূজায় কলকাতা ও ঢাকায় মুক্তি পাবে ছবিটি।






