চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৮ বছর পর সীমান্ত পিলারে পাকিস্তানের বদলে বাংলাদেশের নাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

স্বাধীনতার ৪৮ বছর পর বাংলাদেশ-ভারত সীমান্তে ‘সীমান্ত পিলার’ থেকে পাকিস্তান বা ‘পাক’ লেখা অপসারণ করে বাংলাদেশ বা বিডি লেখার কাজ শেষ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তের কোনো পিলারে এখন থেকে পাকিস্তান বা পাক লেখা থাকবে না, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নাম থাকবে।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর ৮ হাজারেরও বেশি পিলারে ইংরেজিতে খোদাই করে ইন্ডিয়া বা পাক এবং ইন্ডিয়া বা পাকিস্তান লেখা ছিল। মূলত বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চট্টগ্রাম সীমান্তের অনেক পিলারে পাকিস্তান বা পাক লেখা ছিল।

বিবৃতিতে বলা হয়, একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে লক্ষ প্রাণের বিনিময়ে পাকিস্তান হতে বাংলাদেশ স্বাধীনতা লাভের এতো বছর পরও সীমান্ত পিলারগুলো হতে পাকিস্তান বা পাক শব্দটি মুছে দিয়ে এর স্থলে স্বাধীন বাংলাদেশের নাম না লেখার বিষয়টি সীমান্তের মানুষের কাছে সত্যিই বিড়ম্বনার। বিষয়টি নজরে আসার সাথে সাথে প্রধানমন্ত্রীর নির্দেশে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম অধীনস্থ রিজিয়নসমূহকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেন এবং বিজিবি’র নিজস্ব তহবিল দিয়ে এসব সীমান্ত পিলারের পাকিস্তান বা পাক লেখা পরিবর্তন করে বাংলাদেশ বা বিডি লেখার কাজ শুরু করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদস্যরা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে ইতোমধ্যেই সীমান্ত পিলারসমূহে পাকিস্তান বা পাক লেখা মুছে বাংলাদেশ বা বিডি লেখার কাজটি সম্পন্ন করেছে। পাকিস্তান বা পাক এর স্থলে বাংলাদেশ বা বিডি লেখা প্রতিস্থাপনের ফলে বিজিবিসহ সীমান্তবর্তী মানুষের মনোবল আরও অনেকগুন বেড়ে গেছে। এছাড়া বিজিবিকে দ্রুত ও নিখুঁতভাবে কাজটি করতে দেখে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাসহ দেশের সাধারণ জনগণ বিজিবি’কে সাধুবাদ জানিয়েছে এবং প্রধানমন্ত্রী ও বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্ডার গার্ড বাংলাদেশবিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT