চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪০ বছর পর ‘ঘুড্ডি’র সিকুয়েল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০২০
বিনোদন
A A
জসীম আহমেদ ও সালাহউদ্দিন জাকি

জসীম আহমেদ ও সালাহউদ্দিন জাকি

‘ঘুড্ডি’ সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই! ৮০’র দশকে অন্যতম রোম্যান্টিক সিনেমা। রাইসুল ইসলাম আসাদ-সুবর্ণা মুস্তাফাকে নিয়ে সৈয়দ সালাহউদ্দিন জাকি এ সিনেমাটি নির্মাণ করে আজও দর্শকের মনে জায়গা নিয়ে আছেন। মুক্তির পর কেটে গেছে চারদশক। তবে সুখবর হচ্ছে ৪০ বছর পর ‘ঘুড্ডি’ সিকুয়েল তৈরি হচ্ছে।

সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে নির্মাতা সালাহউদ্দিন জাকিই নতুন মোড়কে এটি বানানোর কথা জানিয়েছেন। প্রাথমিকভাবে নাম দেওয়া হয়েছে ‘ক্রান্তিকাল’। সিনেমাটি প্রযোজনা করছেন জসীম আহমেদ।

সালাহউদ্দিন জাকি বলেন, জসীম ও আমি ‘বোবা মাটি’ নামে আরেকটা সিনেমার পরিকল্পনা নিয়ে কাজ করছিলাম। ওইটার স্ক্রিপ্টও আমরা রেডি করি। এর মধ্যে ‘ক্রান্তিকাল’র কথা আসে। তাই আগে এটাই শুরু করছি। আমরা আগামী গরমকালে (সামার) শুটিং শুরু করবো। তিনি বলেন, ‘ক্রান্তিকাল’ সিনেমার জন্য নতুন কিছু শিল্পী খুঁজছি। যারা একটানা ক্যাম্পে থেকে কাজ করতে পারবে।

প্রযোজক জসীম আহমেদ বললেন, ফিল্ম মেকার তার সময়ের কথা বলবে। সময়ের উপর তার ক্ষোভ থাকলে সেটা সিনেমাতে প্রকাশ করবে। ‘ঘুড্ডি’র আসাদ তখন তার আইডেন্ডিটি যেভাবে খুঁজছিল, এখনো প্রজন্মের পর প্রজন্ম তাদের আইডেন্টিটি খুঁজে বেড়াচ্ছে। এটা একটা ‘ক্রান্তিকাল’। তাই ছবির ওয়ার্কিং টাইটেল আমরা ‘ক্রান্তিকাল’ দিয়েছি।

‘ঘুড্ডি’ মুক্তি পায় ১৯৮০ সালের ১৯ ডিসেম্বর। এতে সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদ ছাড়াও অভিনয় করেছেন নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, নায়লা আজাদ নূপুর, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। এ সিনেমাটিকে বাংলাদেশের অন্যতম ক্লাসিক নির্মাণ বলেই বিবেচেনা করেন চলচ্চিত্র বিশ্লেষকরা। আর নির্মাণশৈলী আর গল্প তো বটেই, এর গানও স্থান পেয়েছে ইতিহাসের অংশে। কারণ, লাকী আখন্দ ও হ্যাপী আখন্দের ‘আবার এলো যে সন্ধ্যা’ সেই সিনেমার গান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জসীম আহমেদরাইসুল ইসলাম আসাদলিড বিনোদনসুবর্ণা মুস্তাফাসৈয়দ সালাহউদ্দিন জাকি
শেয়ারTweetPin

সর্বশেষ

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬

হায়দরাবাদে সড়কের নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT