চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ ডিসেম্বর পাওলির বিয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ন ০৬, মে ২০১৭
বিনোদন
A A
অর্জুন ও পাওলি দাম

অর্জুন ও পাওলি দাম

টালিউড ও বলিউড তারকা পাওলি দাম বিয়ে করছেন। তারিখ চূড়ান্ত হয়ে গেছে, ৪ ডিসেম্বর। পাত্র অর্জুন দেব, গুয়াহাটির বাঙালি ব্যবসায়ী। ধনী পরিবারের ছেলে অর্জুন পড়াশোনা করেছেন ইন্দোর এবং পরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে। দেশে ফিরে এখন পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন।

পাওলি জানান, অর্জুনের সঙ্গে বছর দুয়েক আগে তার পরিচয় হয়। অর্জুনের বোন দিল্লিতে থাকেন। মাঝে মাঝে সেখানেও পাওলি আর অর্জুনের দেখা হয়। কিন্তু তাদের বিয়ের দিন চূড়ান্ত হয়েছে মাত্র দু’দিন আগে। দিল্লিতে হিন্দি ছবি ‘হালকা’র শুটিং করছিলেন পাওলি। রণবীর সোরের সঙ্গে শুটিংয়ের ফাঁকে অর্জুনের বোনের সঙ্গে বিয়ে নিয়ে পাওলির আলোচনা হয়। আর তখনই তারিখ চূড়ান্ত হয়েছে। পাওলি এখন আছেন কলকাতায়। গতকাল শুক্রবার বুদ্ধদেব দাশগুপ্তের ‘টোপ’ ছবির প্রিমিয়ারে অংশ নেন তিনি।

কলকাতায় ফিরে এসে পাওলি জানান, গুয়াহাটির তাজ হোটেলে বিয়ে হবে। ৬ ডিসেম্বর ওখানেই রিসেপশন এবং ফুলশয্যা। এরপর কলকাতায়ও বড় করে রিসেপশন আয়োজন হবে। তবে এই আয়োজনের তারিখ চূড়ান্ত হয়নি।

তাতে কী! কলকাতার রিসেপশনে পাওলি কী পড়বেন, তা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। লেহেঙ্গা-চোলি। তবে তার বিয়ের পোশাক কে ডিজাইন করবেন, তা শিগগিরই চূড়ান্ত করবেন।

পাওলি দাম বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন। গত মাসে মুক্তি পেয়েছে ‘সত্তা’ ছবিটি। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এর আগে বাংলাদেশ ও ভারতের যৌথ-প্রযোজনার ছবি ‘মনের মানুষ’-এ অভিনয় করেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।

পাওলি দাম ও অর্জুন দেব
Jui  Banner Campaign
ট্যাগ: পাওলি দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ডের ম্যাচে আফগানদের হারাল নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি:ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নিজ নির্বাচনী পথসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘হ্যাঁ’ ভোটে সিল দিতে বললেন মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং সীমিত করার সিদ্ধান্ত

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভুয়া ফটোকার্ড ও এআই বিভ্রান্তি থেকে দূরে থাকার অনুরোধ সাবিলার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপ একাদশ: নেই বাংলাদেশের কেউ, ভারত-ইংল্যান্ডের ৬

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT