চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩২ হাজার প্রবীণের জীবনমান উন্নয়নে পিকেএসএফ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৬:৩৯ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

দেশের ৩২ হাজার প্রবীণদের নিয়ে ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ নামে একটি সেবামূলক কর্মসুচি পরিচালনা করছে পল্লী কর্মসহায়ক-ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর আওতায় তাদের বয়স্ক ভাতা, বিশেষ সঞ্চয় ও পেনশন স্কীম গঠন, সম্মননা,  প্রবীণদের সেবা প্রদানকারী শ্রেষ্ঠ সন্তান সম্মননা, বিশেষ ঋণ ও স্বাস্থ্য সেবা সুবিধা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবীনদের জীবন মান নিয়ে উপস্থাপিত একটি ডকুমেন্টারিতে এসব তথ্য জানানো হয়।

পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জামানের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ফজলুল কাদেরসহ অন্যান্য কর্মকর্তা ও প্রবীণরা।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন,  ‘গত ২৭ বছরে পিকেএসএফ দারিদ্র দূরীকরণে নানা উদ্যোগ নিয়েছে। তবে খলীকুজ্জামান  দায়িত্ব নেওয়ার পর পিকেএসএফ নিজেরাই আগের তুলনায় অনেক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

ড. খলীকুজ্জামানকে নিজের উপদেষ্টা উল্রেখ করে অর্থমন্ত্রী বলেন,  সে (খল্লীকুজামান) আমার উপদেষ্টা হিসেবে অনেক বুদ্ধিসুদ্ধি দেয়। একই সঙ্গে আমাকে বিশেষ কিছু লোকের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছে।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘ড. খলীকুজ্জামান দায়িত্ব নিয়ে পিকেএসএফের চরিত্র পাল্টে দেয়। পিকেএসএফ হাতে নেয় নানা উন্নয়নমূলক কর্মসূচি। সে ধারায় এখনও উন্নয়নের দিকে সংস্থাটি। এই জন্য তাদের ধন্যবাদ জানাই।’

Reneta

দিন দিন বাংলাদেশের মানুষের গড় আয়ু বাড়ছে উল্লেখ করে আব্দুল মুহিত বলেন, বর্তমানে বাংলাদেশে গড় আয়ু ৭১ বছর। তবে বয়স হয়ে যাওয়ার পর বয়োবৃদ্ধদের দেখভালোর জন্য সমাজের উপর দায় বর্তায়। আমাদের একটা প্রবীণনিবাস আছে। কিন্তু সেখানে আবাসন ব্যবস্থা তুলনামূলক কম। সেখানে জীবনকে উপভোগ্য করে তুলতে পারেনি। এখানে কিছু বৈচিত্র গড়ে তোলা হোক।

সভাপতির বক্তব্যে ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, গ্রামীণ জনগোষ্ঠির হত দরিদ্রদের জীবনমান উন্নয়নে সমৃদ্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে শুধু এনজিও নির্ভর হলে চলবে না, উন্নয়নমুখী হতে হবে।

কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ কর্মসূচিটি মূলত প্রবীণদের দ্বারায় পরিচালিত হয়। তাদের নিয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। তাদের সমস্যা তারাই চিহ্নিত করে এবং সমাধানের সিদ্ধান্ত নেয়।

দারিদ্র দূরীকরণে বহুমাত্রিক কর্মসূচির অংশ হিসেবে পিকেএসএফ নিজস্ব অর্থায়নে ‘প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ নামে একটি নতুন কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় ২০১৬ সালের জানুয়ারি থেকে ‘দিশারী’ আদলে দেশের ১৯টি সহযোগী সংস্থার কর্ম এলাকাভুক্ত ২০ টি ইউনিয়নের ৩১ হাজার ৮০৭ জন প্রবীণকে নিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT