তিন বছর পর দেশে আর দারিদ্র থাকবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর কনফারেন্স হলে জাতীয় রাজস্ব বোর্ড এবং ওয়ার্ল্ড কাস্টম ওরগেনাইজেশন আয়োজিত ‘নকল ও জাল পণ্যের আমদানি প্রতিরোধ কৌশল’ শীর্ষক ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মুহিত আরো বলেন, জনকল্যাণই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য। ৮ বছরে দেশের অনেক কিছু বদলে গেছে। দারিদ্রতা কমে ২২ শতাংশে নেমে এসেছে। আগামী ৩ বছর পর দেশে আর দারিদ্র থাকবে না।
‘সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে সবসময় ১০ থেকে ১৪ শতাংশ দারিদ্রতা থাকবে। তাদের জন্য সরকার সহায়তা অব্যাহত রাখবে।’
রাজস্ববোর্ড সক্রিয় না হলে বিশাল বাজট বাস্তবায়ন সম্ভব নয় বলেও এসময় মন্তব্য করেন মন্ত্রী।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকলাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাপান কাষ্টম বিভাগের আইটি স্পেশালিষ্ট মাসাসি গোবারা এবং ওয়ার্ল্ড কাস্টস’র জুনকু ইয়ামামাতু প্রমূখ।







