চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২২ মিলিয়ন পাউন্ড খরচ করে চেলসি থেকে ছাঁটাই ল্যাম্পার্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

কেবল এক গ্রীষ্মেই খরচ করেছেন ২২২ মিলিয়ন পাউন্ড। কিন্তু দেয়ার বেলায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের নামের পাশে শুধুই শূন্যতা। ১৮ মাসে আগে চেহারা যেমন ছিল, চেলসি এখনও তাই। কাড়ি কাড়ি অর্থ খরচ করে বদলাতে পারেননি দলের চেহারা। নামটা ল্যাম্পার্ড বলেই ধৈর্য ধরে ছিলেন চেলসি মালিক রোমান আব্রাহোমোভিচ, তাতেও ঘটল চ্যুতি। সোমবার রোমান যুগের দশম কোচ হিসেবে বিদায়ঘণ্টা বাজল চেলসি কিংবদন্তি ল্যাম্পার্ডের।

রোববার লুটন টাউনের বিপক্ষে চেলসি ৩-১ গোলে জয় পেলেও শেষ দুই সপ্তাহ ধরে স্ট্যামফোর্ড ব্রিজে ল্যাম্পার্ডের অবস্থা ছিল নড়বড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ৮ ম্যাচের পাঁচটিতে পরাজয়ের পর মৃদু হয়ে বাঁজা শুরু করেছিল সাবেক ব্লুজ তারকার বিদায়ঘণ্টা।

বিশেষ করে দুই হাতে অর্থ ঢেলে টিমো ওয়ের্নার ও কাই হাভের্টজের মতো তরুণদের কাজে লাগাতে না পারাটাই চোখে পড়ছিল কটুভাবে। শিরোপার দৌড় দিয়ে শুরু করে পয়েন্ট টেবিলের নয়ে পড়ে থাকা, মানতেই পারছিলেন না চেলসি মালিক।

যতটা সম্ভব ক্লাবের সাবেক তারকার প্রতি সম্মান রেখে ল্যাম্পার্ডকে বরখাস্ত করেছেন আব্রাহোমোভিচ। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘সিদ্ধান্ত নেয়াটা খুব কঠিন ছিল। মালিক বা ক্লাব কেউই বিষয়টাকে হাল্কাভাবে নেয়নি। কোচ হয়ে ল্যাম্পার্ড যা অর্জন করেছেন, সেজন্য তার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ।’

ল্যাম্পার্ডের সঙ্গে ব্যক্তিগতভাবে দারুণ সম্পর্ক ছিল রুশ ধনকুবের আব্রাহোমোভিচের। তাই ল্যাম্পার্ডকে বিদায় দিতে গিয়ে কয়েকবার ভাবতে হয়েছে বলে লিখেছেন তিনি, ‘ক্লাবকে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, সেটা এই কারণে নয় যে ল্যাম্পার্ডের সঙ্গে দারুণ একটা সম্পর্ক ছিল আমার।’

‘ল্যাম্পার্ড তার কাজ ও নীতির ব্যাপারে আপোষহীন। তারপরও ক্লাবের বর্তমান অবস্থা পর্যালোচনা করে আমার মনে হয়েছে এবার ম্যানেজার পাল্টানোর সময়।’

Reneta

আব্রাহোমোভিচ আমলে দশম কোচ হিসেবে ছাঁটাই হলেন ল্যাম্পার্ড। একাদশতম কোচ হিসেবে শোনা যাচ্ছে সাবেক পিএসজি কোচ টমাস টুখেলের নাম। কিছুদিন আগেই তাকে ছাঁটাই করেছে পিএসজি। জার্মান এ কোচের সঙ্গে মৌখিক একটা চুক্তিও সারা হয়েছে চেলসির, এমন বলছে একাধিক ইংলিশ গণমাধ্যম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রং ঢং শুটিং হাউজ: একের ভেতর সব

পরবর্তী

আইনী কাঠামোতে আসছে দেশের ট্যুর অপারেটররা

পরবর্তী

আইনী কাঠামোতে আসছে দেশের ট্যুর অপারেটররা

নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে সহায়ক মডার্নার ভ্যাকসিন, দাবি বিজ্ঞানীদের

সর্বশেষ

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: মির্জা ফখরুল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT