চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ বছর পর সেন্টমার্টিনে ভারি অস্ত্রসহ বিজিবি মোতায়েন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দীর্ঘ ২২ বছরর পর কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের নিরাপত্তায় ভারি অস্ত্রসহ আবারো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার দুপুর থেকে অস্ত্রসহ বিজিবি মোতায়েনের খবর নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির একজন শীর্ষ কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, সরকারের নির্দেশে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় এ বাহিনী মোতায়েন ছিল। পরে কোস্ট গার্ডকে এই দায়িত্ব দেওয়া হয়।

টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন ছিল। কিন্তু এরপর কোস্ট গার্ডকে দায়িত্ব দেয়া হয়।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আছাদুজ্জামান চৌধুরী জানিয়েছেন, রোববার সেন্টমার্টিন দ্বীপে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Reneta

বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্তে নিয়মিত নিরাপত্তা জোরদারে তারা সেখানে দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় দায়িত্ব পালন করবে কোস্টগার্ড সদস্যরাও।

‘‘রোববার থেকে সেন্টমার্টিনের নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানকার নিরাপত্তায় বিজিবির যতজন সদস্য দরকার সেই কজন মোতায়েন থাকবে। এটি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা এবং দায়িত্বের অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে।’’

তিনি বলেন, বিজিবি সদস্যরা নিয়মিত চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ ও সীমান্ত পাহারায় নিয়োজিত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সেন্টমার্টিন
শেয়ারTweetPin

সর্বশেষ

এক মাসের মধ্যে রামিসা হত্যার বিচার হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

তথ্য প্রযুক্তি নির্ভর কৃষির জন্য বাজেট বরাদ্দের কথা জানালেন অর্থমন্ত্রী

মে ২৩, ২০২৬

রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা: বিচারের দাবিতে পর্তুগালে প্রবাসীদের বিক্ষোভ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আইনগত সহায়তা কার্যক্রম জোরদারে সরকারি-বেসরকারি সমন্বয়ের আহ্বান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT