চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১ দিনের নিভৃতবাস: জেনেলিয়া বললেন ‘মনের জোরটাই আসল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ন ০১, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

টানা ২১ দিন ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে করোনা মুক্ত হলেন ভারতীয় অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা। শনিবার সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে নিজেই এ খবরটি জানিয়েছেন তিনি। তিনি লেখেন, ‘গত ২১ দিন নিভৃতবাসে ছিলাম। শরীরের ছিল না করোনার কোনো উপসর্গ। তবে এখন করোনা মুক্ত আমি।’

যদিও জেনেলিয়ার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি আগে গণমাধ্যমে আসেনি। তবে করোনা মুক্ত হওয়ার পর ইন্ডিয়ান টাইমসকে দেওয়া একটি সাক্ষাতকারে নিজের করোনা আক্রান্তকালীন অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী:

কীভাবে করোনা পজিটিভ হলেন?
আমরা পুরো পরিবার কিছুদিন আগে লাতুর গিয়েছিলাম। সেখানে গিয়ে যেখানে ছিলাম সেখানে একজন করোনা পজিটিভ ছিল। এরপর থেকে মনে এক ধরনের ভয় কাজ কাজ করছিল। ফলে আমরাও করোনা টেস্ট করাই। যদিও আমাদের কারোই করোনার কোনো লক্ষণ ছিল না। কিন্তু তারপরেও দূভার্গ্যবশত আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তবে স্বস্তির খবর ছিল এটা যে, রীতেশ ও আমাদের সন্তানদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।

এরপর?
এরপর লাতুর থেকে মুম্বাই ফিরে আমি বাসায় না গিয়ে সরাসরি লীলাবতি হাসপাতালে ভর্তি হতে যাই। কিন্তু আমার শারীরিক অবস্থা ভালো থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে বাসায় থেকেই চিকিৎসা নিতে বলেন। তবে আমি নিজ বাসায় আর ফিরে যাইনি। কেননা এতে করে অন্যদের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। ফলে আমি আলাদা ফ্ল্যাটে থাকার সিদ্ধান্ত নেই। তবে আমার জ্বর, হাঁচি, কাশির কোন লক্ষণই ছিল না।

আলাদা ফ্ল্যাটে থাকার অনুভতিটা কেমন ছিল?
এটি ছিল আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা আমি একা থেকে অভ্যস্থ নই। অন্যদিকে করোনা থাকলেও আমার শারীরিক অবস্থা বেশ ভালো ছিল। তারপরেও বেশ ভয় পেয়েছিলাম। তবে আমার বন্ধু ও পরিবার আমাকে মানসিকভাবে অনেক সাপোর্ট দিয়েছে এই কঠিন সময়টিতে।

তাহলে তিন সপ্তাহ পর আপনি করোনা নেগেটিভ হয়েছেন?
হ্যাঁ, আমার করোনা নেগেটিভ হতে তিন সপ্তাহ লেগেছিল। ১৪ দিন পর যখন টেস্ট করাই তখনো পজিটিভ ছিল, তবে ২১ দিন পর নেগেটিভ এসেছে।

স্বামী রীতেশ সহ পরিবারের সঙ্গে জেনেলিয়া
Reneta

আইসোলেশনে থাকা অবস্থায় কী করেছেন, কী খেয়েছেন?
আইসলেশনের পুরোটা সময়ই আমি ঘরেই ছিলাম। টিভি যে খুব একটা দেখতাম এমন না। নিজে সুস্থ থাকায় নিজেই রান্না করে খেতাম। বাহিরের কারো সাহায্য নেইনি।

করোনা মোকাবেলা নিয়ে আপনার নিজের কী অভিমত?
আমি মনে করি করোনাভাইরাস মোকাবেলায় মনের জোরটাই আসল। বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই অনেক ভ্রান্ত ধারণা থাকলেও বিষয়টিকে অনেক জটিল ভাবা হচ্ছে। যার ফলে আতঙ্কিত হয়েই অনেকেই শারীরিক নানান সমস্যায় ভুগছেন। তবে আমি সবাইকে বলতে চাই মনোবল শক্ত রেখে করোনা মোকাবেলা করুন এবং সচেতন হোন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসজেনেলিয়া ডি’সুজাবলিউডরীতেশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দ্রুত শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সরকারের মনোভাব জানতে চাওয়া হবে’

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

মার্চ ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আমিরাতের তিন বন্দরে হামলার সতর্কবার্তা ইরানের

মার্চ ১৪, ২০২৬

সালমানের আউট নিয়ে রাওয়ালপিন্ডি পুলিশের সচেতনতামূলক বার্তা

মার্চ ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT