২০১৯ সালে ধর্ষণের শিকার হয়েছে ৯০২ শিশু। ৯৩ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া ধর্ষণ, ধর্ষণচেষ্টা, হত্যা, অপহরণ, নিখোঁজ ও নির্যাতনের শিকার হয়ে মারা গেছে আরো ৩৬১ জন।
মানুষের জন্য ফাউন্ডেশন ৮টি দৈনিক সংবাদপত্রের ২০১৯ সালের সংবাদ বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করেছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে প্রতিবেদনের তথ্য তুলে ধরে জানানো হয়: ২০১৯ সালে ১৩ থেকে ১৮ বছর বয়সী শিশুরাই ধর্ষণের শিকার বেশি হয়েছে।
বিভিন্ন অত্যাচারে নিহত হয়েছে ২৬৬ শিশু। হত্যাচেষ্টা হয়েছে ২৮০ শিশুর ওপর। এছাড়া ৯৮৬ শিশু নিহত হয়েছে পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায়। সব মিলিয়ে আগের বছরের তুলনায় ২০১৯ সালে শিশুমৃত্যুর হার বেশি।








