চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ বছর অনশনের প্রাপ্তি ৯০ ভোট!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতের মনিপুরের মানবাধিকার কর্মী এবং লৌহমানবী খ্যাত ইরম শর্মিলা চানু সামরিক বাহিনীর বিশেষ আইন বাতিলের দাবিতে অনশন করেছেন টানা ১৬টি বছর। আইনটি বাতিল করতে পারেননি। অনশন ভেঙ্গে যখন নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেন, বলেছিলেন ‘রাজ্য নির্বাচনে জয়ী হয়েই আইনটি বাতিল করবো’। কিন্তু মনিপুরে তার থাউবাল আসনের ভোটাররা তাকে নিয়ে যেনো নির্দয় উপহাস করলো। তার দল পিআরজেএকে (পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স) পেলো মাত্র ৯০টি ভোট, যেখানে ‘না ভোটই’ (নান অব দ্য এ্যাবাভ-এনওটিএ) পড়েছে ১৪৩টি। টানা তিন মেয়াদে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা কংগ্রেসের ওকরাম ইবোবি সিং আবার ক্ষমতাসীন হচ্ছেন।

পিআরজেএকে (পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স) সমর্থন দিয়েছিলো অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। কেজরিওয়ালের দলও এবারের নির্বাচনে দেখেছে ভরাডুবি।

এই ফলের পর এটা স্পষ্ট, মনিপুরের ভোটাররা মানবাধিকার কর্মী ইরমের উপর আস্থা রাখেনি। ১৬ বছরের অনশন যখন তিনি ভেঙ্গেছিলেন তখনও তার উপর ক্ষুদ্ধ হয়েছিলো ভক্ত-সমর্থকরা। এমনকি তার পরিবারও তার এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েছিলো। তাদের সেই রাগ-অসন্তোষের প্রতিফলনই কি এই ফল? না, ইরম কিন্তু তেমন ভাবছেন না। যদি হারতে হয় তবে প্রবল প্রতিপক্ষের অর্থ-ক্ষমতার কাছেই পরাজিত হতে হবে, মন্তব্য করে গতকাল বলেছিলেন, ‘সবাই জানে পেশি শক্তি এবং টাকা ছড়ানো হয়েছে খোলাখুলিভাবে’।

থাউবাল আসনটিতে নিকটতম প্রতিদন্দ্বি বিজেপি প্রার্থী এল. বাসান্ত সিংকে ১০ হাজার ৪০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন ইবোবি সিং। এই কংগ্রেস নেতা ১৮ হাজার ৬৪৯টি ভোট পান, যেখানে বাসান্ত পান ৮ হাজার ১৭৯টি ভোট। এছাড়াও সর্বভারতীয় তৃণমুল কংগ্রেস প্রার্থী ১৪৪টি এবং স্বতন্ত্র প্রার্থী ৬৬টি ভোট পান। যার ফলে ফলাফলের দিক দিয়ে থাউবাল আসনে ইরমের অবস্থান হলো চতুর্থ।

তবে নির্বাচনে হারলেও নির্বাচনী লড়াই জারি রাখতে চান ইরম। নির্বাচনের ফল নিয়ে তেমন মাথাব্যথা নেই জানিয়ে গতকাল বলেছিলেন, ২০১৯ সালের নির্বাচনেও দাঁড়াবো। তার নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে উল্লেখ করে বলেন, ‘থাউবাল এলাকার বাসিন্দারা তাঁর সিদ্ধান্তে খুশি। তাঁরা পরিবর্তন চান।’ কিন্তু লজ্জ্বাকর পরাজয়ই ইরমের সঙ্গী হলো।

২০০০ সালের ২ নভেম্বর ভারতীয় সেনাবাহিনীর গুলিতে মণিপুরের রাজধানী ইম্ফলের কাছের একটি গ্রামে ১০ জন নিহত হয়, যাদের মধ্যে কয়েকজন কিশোরও ছিল।  এরপরই মণিপুরের জন্য সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) প্রত্যাহারের দাবি তোলেন শর্মিলা।  আফস্পা বাতিলের দাবিতে টানা ১৬ বছর অনশন করেন। অনশন ভাঙ্গানোর জন্য শর্মিলাকে গ্রেপ্তারও করা হয়।

Reneta

টানা ১৬ বছর অনশনের পর গত বছরের ২৬ জুলাই তিনি ইম্ফল পশ্চিমের মুখ্য জেলা বিচারক এল টনসিংকে কথা দেন, মামলার পরবর্তী শুনানির দিন তিনি অনশন ভাঙবেন। কথামতো ওই বছরের ৯ আগস্ট অনশন ভাঙেন ৪২ বছরের সাহসী নারী। নিজ হাতে পান করেন মধু। আদালত এদিনই তাঁর জামিন মঞ্জুর করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরম শর্মিলা চানু
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT