চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩৭ বছর আগে ‘বিলুপ্ত’ গেছো ব্যাঙের সন্ধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

বিশেষ প্রজাতির একটি গেছো ব্যাঙ খুঁজে পাওয়া গেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বনে। অথচ বিজ্ঞানীরা মনে করেছিলেন এই প্রজাতিটি আজ থেকে প্রায় ১৩৭ বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে।

বিস্ময়কর এ আবিষ্কারটি করেন ভারতের প্রখ্যাত জীববিজ্ঞানী সত্যভামা দাস বিজু এবং তার গবেষণা দল।

গল্ফ খেলার বলের মতো আকারের ব্যাঙগুলো মাটি থেকে প্রায় ৬ মিটার ওপরে গাছের কোটরে বসবাস করে। মনে করা হচ্ছে এ কারণেই হয়তো তারা এতোদিন অনাবিষ্কৃত রয়ে গিয়েছিলো।

আবার অনেক বিজ্ঞানীর ধারণা, এ ধরণের প্রত্যন্ত এলাকায় খুব কম বিজ্ঞানীই গবেষণার জন্য যান বলে বিরল এ প্রজাতিটির দেখা আগে পাওয়া যায়নি।

গাছের গর্তে জমে থাকা পানিতে এই ব্যাঙ ডিম পাড়ে। ডিম ফুটে ব্যাঙাচি বের হওয়ার পরই কেবল মা ব্যাঙ ফিরে আসে ঘরে। অ-নিষিক্ত ডিম খাওয়ানো হয় ব্যাঙাচিদের। তবে পূর্ণবয়স্ক গেছো ব্যাঙগুলো অন্যান্য প্রজাতির ব্যাঙের মতো কীটপতঙ্গ খায় না। এরা তৃণভোজী।

অন্যান্য প্রজাতির ব্যাঙাচির তুলনায় নতুন এই প্রজাতির ব্যাঙাচিদের চোখ দু’টো কাছাকাছি থাকে। তাই এরা সহজেই সামনে থাকা খাবার ভালোভাবে দেখতে পায়।

Reneta

নতুন আবিষ্কৃত প্রজাতিটি ২০০৭ সালে ভিন্ন গবেষণার কাজ করতে গিয়ে হঠাৎ করেই খুঁজে পেয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ‘ফ্রগম্যান’ খ্যাত সত্যভামা দাস বিজু। ৮৯ প্রজাতির ব্যাঙ আবিষ্কারের জন্য এ উপাধি পান তিনি।

প্রফেসর বিজু বলেন, ‘গাছের ওপর থেকে আমরা অর্কেস্ট্রার মতো জোরালো গুঞ্জন শুনে কৌতুহলী হয়ে উঠি। অনুসন্ধানে বেরিয়ে আসে এই ‘বিলুপ্ত’ প্রজাতি।’

এই আবিষ্কারের পর আশা করা হচ্ছে, এবার এই প্রজাতির ব্যাঙ চীন থেকে থাইল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় পাওয়া যাবে। শুধু তাই নয়, নতুন গবেষণায় ডিএনএ বিশ্লেষণ করে প্রজাতিটিকে একেবারে নতুন ‘গণ’-এর (Genus) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে এসেছেন বিজু এবং তার সহকর্মীরা।

উল্লেখযোগ্য সংখ্যায় এই গেছো ব্যাঙ পাওয়া যাওয়ায় এরা যে বিলুপ্ত নয়, তা নিশ্চিত হওয়া গেলো বটে। তবে এরা এখন চলে এসেছে বিপন্ন প্রাণীর তালিকায়।

বন ধ্বংস করা বন্ধ করে জনগণকে সচেতন করা না গেলে প্রজাতিটি এবার সত্যি সত্যিই বিলুপ্ত হবে বলে সতর্ক করেছেন প্রফেসর বিজু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন প্রজাতিব্যাঙ
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT