চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাহাড়ের গায়ে সন্ধান মিললো ১২০০ বছর আগের বুদ্ধচিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

তিব্বতের পূর্বাঞ্চলে ১২০০ বছর আগের খোদাই করা বুদ্ধের চিত্রের সন্ধান পাওয়া গেছে । নব আবিষ্কৃত পাহাড়ের গায়ে খোদাই করা ওই চিত্রকর্মটিকে ১২০০ বছর আগের স্থানীয় ইতিহাস ও বৌদ্ধ চিত্রকলার নিদর্শন বলে মনে করা হচ্ছে। সিনহুয়া

আঞ্চলিক প্রাচীন সংস্কৃতি সংরক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট জানায়, নব আবিষ্কৃত চিত্রকর্মটি তিব্বতিয় টুবো শাসনামলের যা কামদো নগরীর চাগরিব কাউন্টির আকুর শহরে এটি আবিষ্কৃত হয়েছে।

একটি উপত্যকায় নির্মাণ শ্রমিকরা পাথর খননের সময় প্রথম পাথরের গায়ে খোদাই করা বুদ্ধের চিত্রকর্মটি দেখতে পায়। এটি প্রায় ১০ মিটার দীর্ঘ।

চিত্রটির নির্মাণশৈলী দেখে এটি নবম শতাব্দীতে নির্মিত হয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

বিশেষজ্ঞরা বলেন, উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগ ব্যবস্থার সংযোগস্থলে প্রাচীন মূর্তিটি অবস্থিত। এই আবিষ্কার শিল্প, কলা ও সংস্কৃতি অধ্যয়নে বড় ধরনের ভূমিকা রাখবে। পাশাপাশি এর মধ্যদিয়ে একটি প্রাচীন যোগাযোগ ব্যবস্থাও আবিষ্কৃত হয়েছে।

ওই স্থানের নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। প্রাচীন কীর্তিটি এখন যথাযথ কর্তৃপক্ষের নিরাপত্তায় রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিব্বত
শেয়ারTweetPin1

সর্বশেষ

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT