চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১০০ বছরের ইতিহাসে আজ একটি বইও বিক্রি হয়নি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বই

১০০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো দিনে একটিও বই বিক্রি হয়নি। এমন কথা জানানোর পরপরই অনলাইনে অর্ডারের বন্যায় ভাসছে বইয়ের দোকানটি।

ইংল্যান্ডের পিটার্সফিল্ড বুকশপটি প্রাচীন, সেকেন্ড হ্যান্ড এবং নতুন বই বিক্রি করে। তাদেরই একটি ছবি টুইটারে শেয়ার করার হয়েছে কয়েক হাজারবার।

গত ১৩ বছর সেই বইয়ের দোকানে কর্মরত রবার্ট স্যামসন টুইটে লেখেন, আজ একটিও বই বিক্রি হয়নি। ০.০০ পাউন্ড। এটাই জীবনে প্রথম বার। খুবই করুণ শোনাবে, কিন্তু যদি আপনারা আমাদের সাহায্য করতে চান তাহলে আমাদের অফারগুলো দেখুন। সবগুলো বইতেই ২৫ শতাংশ ছাড় রয়েছে।

এরপরই হাজার হাজার বইপ্রেমী টুইটটি রিটুইট করেন। রাতের মধ্যেই দোকানের কাছে ৩০০টি ক্ষুদেবার্তা আসে বিভিন্ন বইয়ের খোঁজে। প্রায় ১০০০ পাউন্ডের বইয়ের অর্ডার আসে অনলাইনে। এরই মধ্যে তাদের টুইটটি ৮০০০ বার রিটুইট করা হয়েছে আর পেয়েছে ১৬ হাজার লাইক।

এই সাফল্যের পরে দোকানটির পক্ষ থেকে আরো একটি টুইট করা হয়। কী সুন্দর রাত! আমরা খুব মুগ্ধ।  আমাদের ১১০০ নতুন ফলোয়ার হয়েছে। অনলাইনে বইয়ের অর্ডারের স্তুপ জমেছে। ৩০০টি মেসেজ এসেছে। তার মধ্যে অনেকেই জানতে চেয়েছেন বইয়ের খবর। খুব দ্রুতই সবাইকে জবাব দেব। ততক্ষণ আমাদের সহ্য করুন। সবাইকে অনেক ধন্যবাদ।

দোকানটির ম্যানেজিং ডিরেক্টর জন ওয়েস্টউড বলেন, এই দোকানটি আমার বাবা ১৯৫৮ সালে খুলেছিলেন। এটা আমার পৈতৃক সম্পত্তি। এই ইন্ডাস্ট্রিতে আমি বিশ্বাস করি। কিন্তু অনলাইনে অর্ডার এবং অ্যামাজনের কারণে বেশ কঠোর আঘাত পড়েছে। দোকানটি চালু রাখতে আমাকে আমার ফ্ল্যাটও বিক্রি করতে হয়েছে। আর এখন এই দোকানেই ক্যাম্প বেডে ঘুমাতে হয়।

Reneta

দোকানটির ভবিষ্যত নিয়ে বেশ পরিকল্পনা আছে বলেও জানান তিনি। কিভাবে আরো বড় ও বিস্তৃত করা যায় সেটা নিয়েও ভাবনা আছে। ওয়েস্টউড যোগ করেন, সবার প্রতিক্রিয়া অপ্রতিরোধ্য, অভূতপূর্ব ও খুবই নম্র। বইপ্রেমীরা সবসময় বিশেষ মানুষ আর সবাই খুবই সমর্থনও দিয়েছে। বইও খুবই বিশেষ। বইয়ের দোকানে যাওয়ার অনুভূতির থেকে বড় কিছু নেই। তাদের দেখা, ছোঁয়া বা ঘ্রাণ নেওয়াটাই বিশেষ অনুভূতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বইবইয়ের দোকান
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬

ম্যাচের পর ইরান দলকে একরকম তাড়িয়ে দেয়া হয়েছে

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT