চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ সেপ্টেম্বর থেকে অমির ‘ব্যাচেলর পয়েন্ট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২০
বিনোদন
A A

করোনার কারণে কয়েকমাস প্রচার বন্ধ ছিল নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় সিরিয়াল ‘ব্যালেচর পয়েন্ট’ সিজন-২। এ নাটকের জন্য যেসব দর্শক মুখিয়ে ছিলেন তাদের জন্য সুখবর হচ্ছে, মোশন রকের ব্যানারে ১০ সেপ্টেম্বর ৫৮ পর্ব থেকে আবারও ‘সিজন ২’ প্রচারে আসছে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে কাজল আরেফিন অমি এ তথ্য জানিয়ে বলেন, ১০ সেপ্টেম্বর থেকে ধ্রুব টিভির ইউটিউবে সপ্তাহে (তিনদিন) বৃহস্পতিবার থেকে শনিবার রাতে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ২ প্রচারে আসবে। ১৫ টির মতো পর্ব প্রচারের পর ‘সিজন ২’ শেষ হবে।

সিরিয়ালটির প্রথম ও দ্বিতীয় সিজন ব্যাপকভাবে আলোচিত হয়। এতে অভিনয় করেন মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মনিরা মিঠু, সাবিলা নূর, নাদিয়া মিম। আরও ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, তামিম মৃধা, সানজানা রিয়া, মুসাফির শোয়েব বাচ্চু প্রমুখ।

সিরিয়ালটির ‘সিজন ২’ শেষ হলেই দর্শক চাহিদার কারণে তৃতীয় সিজন প্রচারে আসবে বলেও জানান অমি। তিনি বলেন, যে সপ্তাহে ‘সিজন ২’ শেষ হবে, পরের সপ্তাহেই ‘সিজন ৩’ প্রচারে আসবে। নতুন সিজনের জন্য প্রথম লটে বেশ কিছু পর্বের শুটিং এরই মধ্যে শেষ করেছি।

নতুন সিজন নিয়ে অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ে আমরা প্রচুর মজা করি। এবার যখন শুটিংয়ে ছিলাম ভুলেই গিয়েছিলাম দেশে করোনা রয়েছে। তবে আমরা সাবধানতা অবলম্বন করেই শুটিং করেছি। উত্তরার শুটিং বাড়িতে কাজের আগে পুরো বাড়ি জীবাণুনাশক মেডিসিন দিয়ে পরিস্কার করে শুটিং করেছি।

প্রথম সিজনের চেয়ে দ্বিতীয় সিজন দিয়ে বেশি সাড়া পেয়েছেন কাজল আরেফিন অমি। বললেন, প্রথম সিজনে ছিল গ্রাম থেকে ঢাকায় এসে একত্রিক হওয়ার ঘটনা। ‘সিজন ২’তে ছিল বিভিন্ন কর্মকাণ্ড এবং প্রত্যেকের চরিত্রের বিস্তৃতি। এজন্য দর্শক পছন্দ করেছে। তবে নতুন সিজনের বাড়তি চমক প্রত্যেকের এ সময়ের অবস্থা ও তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে নানান সম্ভাবনা দেখানো।

Reneta

অমি বলেন, আগের চরিত্রগুলো ঠিকঠাক থাকলেও এবার নতুন কিছু বিষয় যোগ হবে। দেখা যাবে নতুন কয়েকজন শিল্পীকে। নাটকের বিষয় বস্তুতেও পরিবর্তন আসবে। আগের চেয়েও বেটার কিছু দেয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি বলেন, আগের দুই সিজন শতভাগ সাফল্যে পেয়েছি। মানুষ এই সিরিয়াল কি পরিমাণে ভালোবাসে সেটা বলে বোঝাতে পারবো না। তাদের নিরাশ করলে আমার নিজেরই খারাপ লাগবে। চেষ্টা করছি ১০০ তে ১০০-ই এফোর্ড দেয়ার। বাকিটা আল্লাহ ভরসা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাষী আলমজিয়াউল হক পলাশতামিম মৃধাতৌসিফ মাহবুবনাদিয়া মিমমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরমুসাফির শোয়েব বাচ্চুলিড বিনোদনশামীম হাসান সরকারসানজানা রিয়াসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেডারেশন কাপে যেসব সেরার পুরস্কার ডোরিয়েলটনের হাতে

মে ২০, ২০২৬

সিএনজি-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মে ২০, ২০২৬

৬ মাসে কী পেল চট্টগ্রাম? জানালেন ডিসি জাহিদ

মে ২০, ২০২৬

মিরপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ২ সাংবাদিকের ওপর হামলা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিরপুরে শিশু হত্যার ঘটনায় গ্রেপ্তার সোহেল রানার দায় স্বীকার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT