চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ বছরে বিশ্বে খাদ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ১৯, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে আগামীতে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করে জাতিসংঘ জানিয়েছে, বিশ্বব্যাপী খাদ্যের দাম গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ক্রমবর্ধমান দামের কারণে যুদ্ধ দরিদ্র দেশগুলিতে খাদ্য নিরাপত্তাহীনতাকে আরও বাজে অবস্থা করেছে। ইউক্রেনের রপ্তানি প্রক্রিয়া পুনরুদ্ধার করা না গেলে বিশ্ব দুর্ভিক্ষের মুখোমুখি হতে পারে। যা বছরের পর বছর ধরে চলতে পারে।

বিবিসি জানায়, বুধবার নিউইয়র্কে বক্তৃতায় গুতেরেস এসব বলেন।

চলমান সংঘাত ইউক্রেনের বন্দর থেকে সরবরাহ বন্ধ করে দিয়েছে। একসময় প্রচুর পরিমাণে সূর্যমুখী তেলের পাশাপাশি ভুট্টা এবং গমের মতো পণ্য রপ্তানি করত দেশটি।

এটি বিশ্বব্যাপী খাদ্যের কাচামাল সরবরাহ হ্রাস করেছে। যার ফলে পণ্যগুলির দাম বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের মতে, এই সংঘাতের ফলে অপুষ্টি, ব্যাপক ক্ষুধা এবং দুর্ভিক্ষের পরে খাদ্য নিরাপত্তাহীনতায় লক্ষ লক্ষ মানুষকে ভুগতে হতে পারে।

ইউক্রেনের খাদ্য উৎপাদন, সেইসাথে রাশিয়া ও বেলারুশের উৎপাদিত সারকে বৈশ্বিক বাজারে পুনঃসংহত না করে খাদ্য সংকটের কোনো কার্যকর সমাধান নেই বলে জানিয়েছে জাতিসংঘ।

Reneta

রাশিয়া এবং ইউক্রেন বিশ্বের ৩০ শতাংশ গম সরবরাহ করে। যুদ্ধের আগে  ইউক্রেনকে বিশ্বের রুটির ঝুড়ি হিসাবে দেখা হত। দেশটি তার বন্দরগুলির মাধ্যমে প্রতি মাসে ৪ দশমিক ৫ মিলিয়ন টন কৃষি পণ্য রপ্তানি করত।

কিন্তু ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ শুরু করার পর থেকে রপ্তানি কমে গেছে এবং দাম আকাশচুম্বী হয়েছে। শনিবার ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করার পর খাদ্য পণ্যের দাম আরও বেড়েছে।

জাতিসংঘ বলছে, বর্তমানে ইউক্রেনে আগের ফসল থেকে প্রায় ২০ মিলিয়ন টন শস্য আটকে আছে যা ছেড়ে দেওয়া হলে বিশ্ব বাজারের চাপ কমাতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তোনিও গুতেরেসখাদ্যখাদ্য সংকটজাতিসংঘদাম বৃদ্ধি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিবাসীদের সুরক্ষায় সংহতি গড়ার আহ্বান বাংলাদেশের

পরবর্তী

ডি কক তাণ্ডবের পর নাটকীয় হারে বাদ কলকাতা

পরবর্তী

ডি কক তাণ্ডবের পর নাটকীয় হারে বাদ কলকাতা

শরিফুলের আঙুলে চিড়, খেলা হচ্ছে না ঢাকা টেস্ট

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT