চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ ছবিতে ১১ বার হাত তালি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

সিনেমা হলে বসে সাধারণত মানুষ মনযোগ দিয়ে গল্পটাই দেখেন। গল্পের সাথে একাত্ম হয়ে যান। গল্পের নায়কই মূলত দর্শককে কাঁদতে কিংবা হাসতে প্রভাবিত করেন। সিনেমা শেষ হলে দর্শক হাত তালি দিয়ে হল থেকে বের হয়ে যান। এতোদিন ধরে এমনটাই ছিলো বাংলা সিনেমায় এবং সিনেমা হলের রেওয়াজ! কিন্তু নতুন ব্যতিক্রম ঘটলো বুধবার!

হ্যাঁ, বুধবারের আগে বাংলা ছবিতে এমন ঘটনা ঘটেছে কিনা তার কোনো খতিয়ান নেই! পাঠকের কৌতুহলী মন নিশ্চয় এতোক্ষণ ধরে জানতে চাইছে, কী সেই ব্যতিক্রম?

বুধবার সন্ধ্যায় বসুন্ধরা সিনেপ্লেক্সে ছিলো বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী। আর এই প্রদর্শনীতেই ঘটলো এমন অভাবনীয় ঘটনা! ছবিটি দেখে দর্শককে একবার নয়, হাত তালি দিতে হয়েছে ১১ বার!

ঢাকা শহরের ১১টি গল্প নিয়ে ১১ জন নির্মাতার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। এরআগে এমন উদ্যোগ দেখেনি বাংলা সিনেমা! ছবিটিকে বলা হচ্ছে দেশের প্রথম অমনিবাস!

ছবিতে এমন ১১টি অসাধারণ গল্প নির্মাতারা তুলে ধরেছেন যে, দর্শক আলসেমি বিদায় করে বাধ্য হয়েছেন ১১ বার তাদের দুই হাত এক করতে!

গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হয় ‘ইতি, তোমারই ঢাকা’র। এরপর গেল এক বছর ধরে বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়েছে ছবিটি। বহুদিন ধরেই ছবিটির জন্য প্রতীক্ষায় ছিলেন দেশের দর্শক। এবার আসছে সেই সুযোগ!

Reneta

শুক্রবার দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এরআগে বুধবার সন্ধ্যায় বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ।

এছাড়াও উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ‘ইতি, তোমারই ঢাকা’র ক্রিয়েটিভ প্রোডিউসার আবু শাহেদ ইমন, নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, নির্মাতা আকরাম খান, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, ত্রপা মজুমদার, রওনাক হাসান, তিশা, শ্যামল মাওলা, স্পর্শিয়া, সুমি, মোস্তাফিজ নূর ইমরান, ইয়াশ রোহানসহ দেশের ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।

উদ্বোধনী শো’য়ের আগে শাইখ সিরাজ তার বক্তব্যে বলেন, গল্পের শহর ঢাকা। এই শহরের অলিগলিতে গল্প। প্রতিটা মানুষের মধ্যে অসংখ্য গল্প বাস করে। নিঃসন্দেহে এই চলচ্চিত্রটি শুধু ঢাকা শহরের মানুষকে নয়, পুরো বাংলাদেশের মানুষকে ছুঁয়ে যাবে।

ছবিটি প্রদর্শনীর পর প্রত্যেকেই ‘ইতি, তোমারই ঢাকা’র ভূয়সী প্রশংসা করেন। এই ছবির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে নতুন ধারার উন্মেষ ঘটবে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য আগামিতে এই ছবি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন আগত অতিথিরা।

‘ইতি, তোমারই ঢাকা’য় থাকছে ঢাকা শহরের এই সময়ের তরুণ-তরুণীদের নানাবিধ সংকটের গল্প। যে সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা মুখ। তাদের মধ্যে রয়েছেন- ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, নুসরাত ইমরোজ তিশা, শ্যামল মাওলা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেকে।

১১টি চলচ্চিত্র নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াঅ্যালেন শুভ্রইতি তোমারই ঢাকাইন্তেখাব দিনারইয়াশ রোহানইরেশ যাকেরনুসরাত ইমরোজ তিশাফজলুর রহমান বাবুমনোজ প্রামাণিকমোস্তফা মনোয়াররওনক হাসানলিড বিনোদনশতাব্দী ওয়াদুদশাইখ সিরাজশেহতাজশ্যামল মাওলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত শেষ: ডোনাল্ড ট্রাম্প

মে ২, ২০২৬

অতিবৃষ্টিতে ধানের জমি তলিয়ে ক্ষতিগ্রস্ত ২১ হাজার কৃষক

মে ২, ২০২৬

হাওরে ধান-চাল সংগ্রহ শুরু হচ্ছে ৩ মে

মে ২, ২০২৬

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে দুই আসনে পুনরায় ভোটগ্রহণ চলছে

মে ২, ২০২৬

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT