চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যান্ডশেক করবেন মোদি-নওয়াজ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

নিউইয়র্কে একই হোটেলে অবস্থান করার পরও কি তারা হ্যান্ডশেক করবেন? বিশেষ কোনো আলোচনায় বসবেন দুই দেশের বৈরী সম্পর্কের অবসান ঘটাতে? এমন অনেক পুরানো প্রশ্ন আবারো সবার সামনে চলে এসেছে। ভারত-পাকিস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নওয়াজ শরীফের একই হোটেলে অবস্থানের খবর প্রকাশ হওয়ার পর থেকেই।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে তারা দুজনই এখন নিউইয়র্কে রয়েছেন। অবস্থান করছেন আইকোনিক ওয়ালডরফ অ্যাস্টোরিয়া হোটেলে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এই দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক কোনো বৈঠকের সিডিউল না থাকলেও কোনো কিছুই নিয়মের জালে বাঁধা নয়।

আর পাকিস্তানের সরকারি কর্মকর্তারা ঠিক বিপরীত। তারা জানান, যদি এই দুই নেতার মধ্যে হোটেল লবিতে দেখা হয়ে যায়; তাহলে অবশ্যই সালাম-দোয়া বিনিময় হবে।

নরেন্দ্র মোদি বুধবার নিউইয়র্কে পৌঁছাবেন ও নওয়াজ শরীফ পৌঁছাবেন তার দুইদিন পর। জাতিসংঘের সাধারণ অধিবেশন ছাড়াও দুটি ভিন্ন অনুষ্ঠানে একই রুমেও থাকবে এই দুই নেতা।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সভাপতিত্বে জাতিসংঘের শান্তিরক্ষা অধিবেশন অনুষ্ঠিত হবে। আর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে জাতিসংঘের টেকসই উন্নয়ন বিষয়ে শীর্ষ সম্মেলন।

Reneta

গত অাগস্টে দিল্লিতে সহিংসতা ছড়িয়ে পড়লে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ ভারতীয় গণমাধ্যমকে বলেছিলো, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিৎ দোভালকে সিদ্ধান্ত নিতে হবে নিউইয়র্কে তার সঙ্গে বৈঠক করবেন কিনা।

তবে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী দল হুরীয়াতের সঙ্গে পাকিস্তানের বৈঠকের ইস্যুতে মোদি সরকার রেড লাইন জারি করায় দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যকার বৈঠক বাতিল হয়ে যায়।

তাই এখন সবার অপেক্ষা নিউ ইয়র্কে মোদি আর নওয়াজের মধ্যে কোলাকুলি হবে কিনা?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নওয়াজ শরীফনরেন্দ্র মোদিমোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT