চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিক করা ধনঞ্জয়ার এক ওভারেই পোলার্ডের ৬ ছক্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দুটো ঘটনা!

এক: ম্যাচের দ্বিতীয় ইনিংস। চতুর্থ ওভার। শ্রীলঙ্কার ডানহাতি স্পিনার আকিলা ধনঞ্জয়া বোলিংয়ে। ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের লুইস, গেইল ও পুরানকে আউট করে দারুণ এক হ্যাটট্রিক তুললেন ধনঞ্জয়া।

দুই: একই ইনিংস। হ্যাটট্রিক ওভারের এক ওভার পর। ইনিংসের ষষ্ঠ ওভার। বোলিংয়ে সেই ধনঞ্জয়া। ব্যাটে কাইরেন পোলার্ড। ক্যারিবীয় টি-টুয়েন্টি অধিনায়ক ওই ওভারে টানা ৬ ছক্কা মেরে বসলেন ধনঞ্জয়াকে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে যেটি মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একই ওভারে ছয় ছক্কার রেকর্ড। টি-টুয়েন্টিতে এই কীর্তিতে যুবরাজ সিংয়ে পাশে বসলেন পোলার্ড।

ঘটনা অ্যান্টিগার কোলিডজে। যেখানে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বৃহস্পতিবার সকালে মাঠে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ঘটনাবহুল এক ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা।

শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৩১ রানের পুঁজি জমায় লঙ্কানরা। জবাব দিতে নেমে ৪ উইকেট অক্ষত ও ৪১ বল অব্যবহৃত রেখে জয়ে নোঙর ফেলে ক্যারিবীয়রা।

নিরোশান ডিকেভেল্লার ২৯ বলে ৩৩, পাথুম নিশাঙ্কার ৩৪ বলে ৩৯ রানে কোনোমতে লড়াইয়ের পুঁজি গড়ে শ্রীলঙ্কা।

Reneta

উইন্ডিজের হাত ঘোরানো সাত বোলারই নিয়েছেন উইকেট। ওবেদ ম্যাকয় ২টি। সিনক্লেয়ার, এডওয়ার্ড, হোল্ডার, ব্রাভো ও অ্যালেন নিয়েছেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে ২০ বলে ৫২ রানের উদ্বোধনী জুটি আনেন সিমন্স ও লুইস। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে চার হাঁকিয়েছিলেন লুইস। তারপরই হ্যাটট্রিকের যাত্রা ধনঞ্জয়ার।

২ চার ও ৩ ছয়ে ১০ বলে ২৮ করা এভিন লুইসকে এলবিডব্লিউ করে প্রথম উইকেট আনেন ২৭ বছর বয়সী ধনঞ্জয়া। পরের বলে ক্রিস গেইলকে রানের খাতা খোলার আগেই করেন এলবিডব্লিউ। চতুর্থ বলে নিকোলাস পুরানকেও রানের খাতা খুলতে দেননি ধনঞ্জয়া। উইকেটের পেছনে ডিকেভেল্লার গ্লাভসবন্দি করেন। হয়ে যায় হ্যাটট্রিক।

ওই ওভারের শেষ বলে ধনঞ্জয়াকে ফের গড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠান লেন্ডল সিমন্স। লঙ্কানদের পরের ওভারটি করেন ডি সিলভা। ষষ্ঠ ওভারে আবারও বোলিংয়ে হ্যাটট্রিক-ম্যান ধনঞ্জয়া। এবং সর্বনাশ!

সেই ওভারে স্বাগতিক অধিনায়ক পোলার্ড গুণেগুণে ৬বার ধনঞ্জয়ার ছোড়া বল উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠান। পরে ৬ ছক্কায় ১১ বলে ৩৮ করে ডি সিলভার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন পোলার্ড। ডি সিলভা ৩ চার ও ২ ছয়ে ১৫ বলে ২৬ করা সিমন্সকেও এলবি করেছেন।

জেসন হোল্ডার ২৪ বলে অপরাজিত ২৯ ও ডোয়াইন ব্রাভো ১৭ বলে অপরাজিত ৪ রানে ম্যাচ শেষ করে আসেন।

ধনঞ্জয়া ৪ ওভারে ৬২ রানে ৩ উইকেট নিয়েছেন হ্যাটট্রিকের দিনে। ৩ উইকেট পাওয়া ডি সিলভার খরচ ৪ ওভারে ১২ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধনঞ্জয়াপোলার্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘দেশে শেখ হাসিনার বক্তব্য প্রচারে গণমাধ্যমকে দায়িত্বশীল হতে হবে’

জুন ৩০, ২০২৬

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT