চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোমিওপ্যাথি চিকিৎসা কি আসলেই কাজ করে

১:৪৯ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৬
স্বাস্থ্য
A A

হোমিওপ্যাথি চিকিৎসার উপরেই নির্ভর করেন এমন মানুষের সংখ্যাও নেহাত কম নয়। হোমিওপ্যাথি ভক্তদের বক্তব্য এটা খুব ধীরে কাজ করে ও সঠিক কাজটা পরিপূর্ণভাবে করে।

তবে সাম্প্রতিক গবেষণা বলছে, হোমিওপ্যাথি ৬৮ টি সমস্যার চিকিৎসা করলে একটিরও সমাধান করতে পারে না। এসব ক্ষেত্রে তার চেয়েও ভালো কাজ করে রোগীর মন রক্ষার জন্য দেওয়া ওষুধগুলো।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ কাউন্সিলের এই গবেষণায় প্রধান হিসেবে কাজ করেন বন্ড ইউনিভার্সিটির প্রফেসর পল গ্লাসজিও। মোট ১৭৬টি কেস স্টাডি করা হয় এই চিকিৎসা ঠিকমতো কাজ করে কিনা তা জানার জন্য।

এরকম প্রায় ৬৮টি ভিন্নরকম পরিস্থিতিতে মোটেও কার্যকর নয় হোমিওপ্যাথি বরং সেসব ক্ষেত্রে মন রক্ষার জন্য ডাক্তারের দেওয়া ওষুধ বেশি কার্যকর বলেই দাবি গবেষকদের।
হোমিওপ্যাথি মূলত পানিতে কোনো উপাদান মিশ্রণ করে বানানো হয়। হোমিওপ্যাথি ভক্তরা মনে করে, যতটা উপাদান এই পদ্ধতিতে মিশ্রণ করা হবে ওষুধটির কার্যকারিতা তত বাড়বে। কিছু কিছু ক্ষেত্রে তো উপাদানগুলো এত বেশিবার পানিতে মেশানো হয় যে তার আর বিন্দুমাত্র কার্যক্ষমতা থাকে না।

homiopathy-treatmentপল গ্লাসজিও বলেন, আমি এই চিকিৎসা সম্পর্কে কিছুই জানিনা এই মনোভাব নিয়েই গবেষণাটা শুরু করেছিলাম। সঙ্গে জানতে আগ্রহী ছিলাম এটা আদৌ কাজ করে কিনা। কিন্তু ৫৭ টি সিস্টেমেটিক রিভিউ দেখার পর আশা হারিয়ে ফেলি। পরবর্তীতে ১৭৬টি কেস স্টাডিই ফলো করি কিন্তু কোনো মনে রাখার মতো প্রভাব দেখি নি।

পল আরও যোগ করেন, তখনই বুঝলাম হোমিওপ্যাথির ডা. জন স্যামুয়েল হ্যানিম্যান কেন ১৮ শতকের ওষুধিবিদ্যা যেমন রক্ত শুদ্ধিকরণ বা অন্য কোনো ভালো বিকল্প বের করার প্রচেষ্টা নিয়ে অসন্তুষ্ট ছিলেন। কিন্তু এখন হয়তো হোমিওপ্যাথির সামগ্রিক ব্যর্থতা দেখে তিনি হতাশই হবেন।

Reneta

হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এ্যালোপ্যাথি চিকিৎসাশাস্ত্রে লেখাপড়া করে ডাক্তার হন এবং এ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনুযায়ী রোগীদের সেবা প্রদান করতেন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি গবেষণা ও চিকিত্সার বইয়ের অনুবাদ করেছেন। গবেষণার এক পর্যায়ে তিনি এ্যালোপ্যাথিতে ক্ষতিকর সাইড এ্যাফেক্টের বিষয় দেখতে পান। এতে তিনি এলোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি পরিত্যাগ করেন। সাইড এ্যাফেক্টের কারণ নির্ণয়ের গবেষণার মাধ্যমে হোমিওপ্যাথি চিকিৎসার সূত্র আবিষ্কার হয়। পেরুভিয়ান কফি বা সিঙ্কোনা গাছের বাকল নিয়ে গবেষণা করতে করতে হোমিওপ্যাথিক চিকিৎসা উদ্ভব হয়। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ১৭৯০ সালে মানবদেহে পরীক্ষামূলক পদ্ধতির প্রয়োগ শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হোমিওপ্যাথি
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT