করোনা প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন না মানলে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। একইসঙ্গে বিষয়টি হালকা করে দেখা বা অবহেলার সুযোগ নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে মোট ৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আগের তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এখন ২ জন আক্রান্ত আছেন।






